Unesco Heritage List: ইউনেস্কোর তালিকাতে ভারতের তিন ঐতিহাসিক শহর! জায়গা পেল মোদীর জন্মস্থানও
Unesco Heritage List: ইউনেস্কোর তালিকাতে ভারতের তিন ঐতিহাসিক শহর! জায়গা পেল মোদীর জন্মস্থানও
Unesco Heritage List, Unesco World Heritage Sites: ভারতবাসী হিসাবে গর্বের দিন! দেশের তিনটি সাংস্কৃতিক কেন্দ্রকে ইউনেস্কোর (Unesco World Heritage) বিশ্ব ঐতিহ্যের অস্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে। যার মধ্যে রয়েছে ঐতিহাসিক মোধেরার সূর্য মন্দির, ত্রিপুরার উনাকোটির পাথর কেটে তৈরি ভাস্কর্য এবং গুজরাটের ভাদনগর শহর। যা কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মস্থান। এবার সেই শহরই ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অস্থায়ী তালিকায়। এমনটাই জানিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)।

রীতিমত উচ্ছ্বসিত কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী
কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি এই খবর জানিয়ে রীতিমত উচ্ছ্বসিত। এজন্যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া'কে শুভেচ্ছা বার্তাও দিয়েছেন। একই সঙ্গে কেন্দ্রীয়মন্ত্রী তাঁর টুইটে লিখেছেন, শুভেচ্ছা এবং অভিনন্দন ভারতকে। ইউনেস্কোর অস্থায়ী তালিকাতে আরও তিনটি জায়গাকে যুক্ত করা হয়েছে বলে টুইটে লেখেন কেন্দ্রীয়মন্ত্রী। শুধু তাই নয়, তিনি আরও লিখছেন, গুজরাটের ভাদনগর শহর। যা কিনা বাস্তবিক ভাবে ঐতিহাসিক একটা শহর বলে মনে করছেন জি কিষাণ রেড্ডি। একই সঙ্গে মোধেরার সূর্য মন্দির, ত্রিপুরার উনাকোটির পাথর কেটে তৈরি ভাস্কর্যের কথাও মন্ত্রী তাঁর টুইটে উল্লেখ করেছে।

Unesco-এর লিস্টে ভারতের কতগুলি জায়গা-
ঐতিহাসিক এবং ঐতিহ্যশালী স্থানগুলিকে উল্লেখ করে থাকে Unesco। এমনকি সেই জায়গার দেখভালও করে এই সংস্থা। গোটা বিশ্বেই কাজ করে Unesco। তাঁদের তালিকাতে বিশ্বের একাধিক নজির রয়েছে। সেখানে ভারতের আরও তিন জায়গা অস্থায়ী ভাবে জায়গা করে নিল। যা গর্বের বলেই মনে করছেন গবেষকরা। ইউনেস্কোর-এর অস্থায়ী তালিকাতে ভারতের এমন ৫২ টি জায়গা রয়েছে। যেগুলি কিনা ভারতের বিভিন্ন সাংস্কৃতিক এবং প্রাকৃতিক সম্পদ তুলে ধরে। গত বছর ভারত এই তালিকাতে ছয়টি জায়গা যুক্ত করার আবেদন জানানো হয়। এর মধ্যে রয়েছে সাতপুরা টাইগার রিজার্ভ, ঐতিহাসিক শহর বারাণসীর আইকনিক রিভারফ্রন্ট, উচ্চতর বাঁকালের মেগালিথিক স্থান, মহারাষ্ট্রের মারাঠা সামরিক স্থাপত্য, নর্মদা উপত্যকার ভেদাঘাট-লামেটাঘাট-জবলপুর এবং কাঞ্চিপুরমের মন্দির।

ভাদনগর শহর খুবই গুরুত্বপূর্ণ
গুজরাতের ভাদনগর একটা ছোট শহর। বিশেষজ্ঞরা বলছেন, এই শহর অন্তত দু হাজার পুরানো একটা জায়গা। ভাদনগরে খননকালে গুপ্ত যুগের একটি বুদ্ধ মূর্তি, খোলের চুড়ি, প্রত্নবস্তু এবং স্তূপ সহ বৌদ্ধ যুগের অবশিষ্টাংশ পাওয়া গেছে। এমনকি কেন্দ্রীয়মন্ত্রীর মতেও এই শহর খুবই গুরুত্বপূর্ণ। যার ইতিহাস খ্রিস্টপূর্ব ৮ম শতাব্দী পর্যন্ত বিস্তৃত বলে মনে করেন তিনি। পাশাপাশি ছোট এই শহরে অনেক পুরানো বাড়ি, ধার্মিক প্রতিষ্ঠান রয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন











Click it and Unblock the Notifications