Pakistani terrorists: জম্মু-কাশ্মীরে ফের সংঘর্ষ! রক্ষীদের গুলিতে নিহত ৩ পাকিস্তানি জঙ্গি, শহিদ ১
Pakistani terrorists: জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় পুলিশ ও সরক্ষা বাহিনীর যৌথ অভিযানে এক জঙ্গি নিহত হয়। এবার শুক্রবার সকালে চাতরুতে নাইদগাম জঙ্গলে নিরাপত্তা বাহিনী আরও দুইজনকে খতম করে, এমনটাই জানিয়েছেন কর্মকর্তারা। সেনার তরফ থেকে জানানো হয়েছে, মৃত জঙ্গিরা হল জইশ-ই-মহম্মদ কমান্ডার সাইফুল্লাহ, ফরমান এবং বাশা। সাইফুল্লাহ জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত ছিল। গত একবছরের বেশি সময় ধরে চেনাব উপত্যকা এলাকায় সক্রিয় ছিল।
জানা গিয়েছে, নিহতদের প্রত্যেকের মাথায় ৫ লক্ষ টাকা পুরস্কার ছিল। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, "নিরাপত্তা বাহিনী ৯ এপ্রিল ওই এলাকায় অভিযান শুরু করে। আমরা প্রথমে সকালে একজন জঙ্গিকে গুলি করে হত্যা করি এবং পরে শুক্রবার আরও দুইজনকে হত্যা করি।"

এই অভিযানে সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ২, ৫ এবং ৯ প্যারা কমান্ডো জড়িত ছিল। এই অভিযানের সময় সেনা জওয়ানদের প্রতিকূল আবহাওয়ারও মোকাবিলা করতে হয়েছে। তবে এক কর্মকর্তা জানিয়েছেন, "পলাতক জঙ্গিদের খুঁজে বের করার জন্য সেনাবাহিনী হেলিকপ্টার মোতায়েন করেছে।"
অভিযানে নিহত জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে বলে খবর। শনিবার ৫ সেক্টর আসাম রাইফেলসের কমান্ডার ব্রিগেডিয়ার জেভিএস রাঠি এবং ডোডা-কিশতোয়ার-রামবান রেঞ্জের ডিআইজি শ্রীধর পাতিল ৫ আসাম রাইফেলস সদর দপ্তরে পুরো অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমকে ব্রিফিং দেবেন।
বুধবার থেকে উধমপুর জেলার বসন্তগড় এবং রামনগর এলাকায় আরও তিনজন সন্ত্রাসীর একটি দলকে খুঁজে বের করার জন্য পৃথক অভিযান চালানো হচ্ছে। যারা সাম্প্রতিক সময়ে কাঠুয়া জেলার হীরানগর সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী একটি বৃহত্তর দলের অংশ বলে মনে করা হচ্ছে।
অভিযানে বুধবার গভীর রাতে উধমপুর জেলার বসন্তগড়ে এক গ্রামবাসীর বাড়িতে তিনজন সশস্ত্র জঙ্গি, যাদেরকে জইশ-ই-মোহাম্মদ সন্ত্রাসী সংগঠনের সদস্য বলে মনে করা হচ্ছে, তারা ঢুকে পড়ে। জঙ্গিরা খাবার খেয়ে ফেলে, একটি মোবাইল ফোন, কাপড়, জুতো, একটি ব্যাগ এবং একটি ছাতা নিয়ে যায়। এর আগে ৩ এপ্রিল, মাজালতা ব্লকের উধমপুরের চোর পাঞ্জওয়া-খাব্বাল এলাকায় দুই সন্ত্রাসী একটি বাড়িতে প্রবেশ করে, পরিবারের সদস্যদের কাছ থেকে জোর করে মোবাইল ফোন এবং খাবার কেড়ে নেয়। এরপর রাত ১০টার দিকে পালিয়ে যায়।
এলাকায় ইতিমধ্যেই বারবার এমন ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ফলে নিরাপত্তা আরও জোরদার করেছে পুলিশ, সেনা, সিআরপিএফ। ঘন জঙ্গলের সুযোগ নিয়ে জঙ্গিরা প্রায়ই অনুপ্রবেশ ও হামলার চেষ্টা করে থাকে বলেই অভিযোগ। এই আবহে জঙ্গল এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে।
প্রসঙ্গত, কিশতওয়ার জেলার ছাক্র বনাঞ্চলে লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। এই খবর পাওয়ার পরই ওই এলাকায় অভিযান শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী। বৃহস্পতিবার তল্লাশি অভিযান চালানোর সময়ই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। ঘটনায় ১১ এপ্রিল রাতে সেনাকর্মী কুলদীপ চাঁদ শহিদ হন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications