থানার মধ্যে মডেলকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ পুলিশ!
মুম্বই, ২৪ এপ্রিল : থানার মধ্যেই এক মহিলাকে যৌন হেনস্থা ও ধর্ষনের অভিযোগে মুম্বইয়ের সাকি নাকা থানার দুই অ্যাসিসটেন্ট পুলিশ ইনসপেক্টর, এক কনস্টেবল একজন মহিলা সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ৪ এপ্রিল ২৯ বছরের পেশায় মডেল ওই মহিলাকে থানার ভিতরই ধর্ষণ করা হয় বলে অভিযোগ। মুম্বই পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার কাছে ওই মহিলা এসএমএস পাঠিয়ে অভিযোগ জানিয়েছেন যে, তাঁকে বেআইনিভাবে অপহরণ করে আটকে থানার ভিতরই যৌন অত্যাচার করা হয়। এবং তাঁকে ছেড়ে দেওয়ার জন্য ওই তিন পুলিশকর্মী তাঁর থেকে ৫ লক্ষ টাকা নিয়েছেন বলেও অভিযোগ জানিয়েছেন মহিলা।

এর পরে নিজের অফিসে ওই মহিলাকে ডেকে পাঠান মারিয়া। ওই মহিলার সঙ্গে কথা বলার পরই অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দেন মারিয়া। দুই অ্যাসিসটেন্ট পুলিশ ইনসপেক্টর, এক কনস্টেবল একজন মহিলা সহ মোট ৬ জনের বিরুদ্ধে ধর্ষণ, যৌন হেনস্থা, অপহরণ, মুক্তিপণের মামলা দায়ের করা হয়েছে।
৪ এপ্রিল অডিশনের জন্য একটি পাঁচতারা হোটেলে গিয়েছিলেন ওই মডেল। বেরিয়ে আসার সময় অভিযুক্ত পুলিশ কর্মীরা তাঁকে আটকায় এবং জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়।
মহিলার অভিযোগ অনুসারে, তারা তাঁকে আন্ধেরির সাকিনাকা পুলিশ থানায় নিয়ে যায়। তারপর তারা বলে, সাড়ে চার লক্ষ টাকা দিলে তবেই ছাড়া হবে তাঁকে। পরে এই মহিলার এক বন্ধু টাকা নিয়ে এসে পুলিশের কাছে দিলে তবে তিনি ছাড়া পান।












Click it and Unblock the Notifications