বৈশাখী পালন করতে পাকিস্তানের পাঞ্জাসাহিব গুরুদ্বারে যাবেন ৩ হাজার শিখ তীর্থযাত্রী
বৈশাখী পালন করতে পাকিস্তানের পাঞ্জাসাহিব গুরুদ্বারে যাবেন তিনহাজার শিখ তীর্থযাত্রী। পাঞ্জাবের আটাারি সীমান্ত পার করে তাঁরা পাকিস্তানের হাসান আবদাল শহরে যাবেন তীর্থযাত্রীরা। ১১ এপ্রিল দিল্লি থেকে এই তীর্থযাত্রীদের যাত্রা শুরু হওয়ার কথা। তাঁরা ১০ দিন পর ২১ এপ্রিল ভারতে ফিরে আসবেন।

দিল্লি শিখ গুরুদ্বার পরিচালন কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা রবিবার এই বিষয়ে বলেন যে শিখ ভক্তরা ১১ এপ্রিল নয়াদিল্লি থেকে যাত্রআ শুরু করবেন। ২১ এপ্রিল তাঁরা ফিরে আসবেন। কর্তৃপক্ষ বৈশাখী উপলক্ষে তীর্থযাত্রায় আগ্রহী ভক্তদের ১৫ ফেব্রুয়ারির মধ্যে কমিটির কাছে তাঁদের পাসপোর্ট জমা দিতে বলেছে। বৈশাখী পালন করা হবে ১৩ ও ১৪ এপ্রিল।
২১ শে এপ্রিল অমৃতসরে ফিরে আসার আগে তারা ১৫ এপ্রিল একটি বিশেষ ট্রেনের মাধ্যমে শিখ গুরুনানকের জন্মস্থান নানকানা সাহিবের উদ্দেশ্যে রওনা দেবেন। প্রতিটি তীর্থযাত্রীকে চারটি সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি এবং বৈধ পরিচয় প্রমাণ এবং এক বছরের মেয়াদী ভারতীয় পাসপোর্ট সহ ২০০ টাকা ভিসা প্রসেসিং ফি জমা দিতে হবে।
৩০০০ তীর্থযাত্রীর মোট কোটায় পাঞ্জাব রাজ্যে থেকে সর্বাধিক ১৮০০ তীর্থযাত্রীর কোটা বরাদ্দ করা হয়েছে। তারপরে দিল্লি থেকে ৫৫৫ তীর্থযাত্রী এবং হরিয়ানা থেকে ২০০ তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া হবে। পশ্চিমবঙ্গকে সর্বনিম্ন পাঁচ জন তীর্থযাত্রীর কোটা বরাদ্দ করা হয়েছে। তাছাড়া বিহার থেকে ১৪ এবং জম্মু ও কাশ্মীরের ৪০ জন তীর্থযাত্রীকে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications