২৬ জানুয়ারি : দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবস পালন অনুষ্ঠান
এদিন ভারতের ৬৭-তম প্রজাতন্ত্র দিবস।নয়াদিল্লির রাজপথে পালন করা হচ্ছে এই মহান দিনটিকে। এবছরের বিশেষ অতিথি হিসাবে রয়েছেন ফরাসি রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওঁল্যদ। ঠিক কী হল আজ তা দেখে নিন একনজরে।

সকাল ১১ টা ৪২ মিনিট : বীর শহিদদের সম্মান জ্ঞাপনের মাধ্যমে সমাপ্ত হল এবছরের প্রজাতন্ত্র দিবস পালন অনুষ্ঠান। রাজপথ ছেড়ে এবার একে একে প্রস্থানের পথে ফরাসি রাষ্ট্রপতি, ভারতীয় রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রী।
সকাল ১১ টা ৩৪ মিনিট :
#RepublicDay Celebrations at Rajpath: Motor cycle display team of Corps of Signals #RDay2016 pic.twitter.com/Z7tCQYPPHC
— ANI (@ANI_news) January 26, 2016 সকাল ১১ টা ২৭ মিনিট : আকাশপথে বায়ুসেনা বাহিনীর বিমানের মহড়া চলছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে।
সকাল ১১ টা ০৮ মিনিট : ডিজিটাল ইন্ডিয়ার ভাবনাকে সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হল রাজপথের কুচকাওয়াজে।
সকাল ১০ টা ৫৯ মিনিট : ছত্তিশগড় ও তামিলনাড়ু, উত্তরাখণ্ডও নিজ নিজ ঐতিহ্যমণ্ডিত ট্যাবলো নিয়ে শামিল হল বর্ণাঢ্য কুচকাওয়াজে।
সকাল ১০ টা ৫৭ মিনিট : রাজ্যের ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরল কর্ণাটক রাজ্যও। অন্যদিকে গাছ বাঁচাও, বাঘ বাঁচাও স্লোগান নিয়ে কুচকাওয়াজে অংশ নিল মধ্যপ্রদেশও।
সকাল ১০ টা ৫৬ মিনিট : চম্পারণ সত্যাগ্রহের আন্দোলন ও ইতিহাস তুলে ধরে ট্যাবলো নিয়ে প্রবেশ বিহারের।
সকাল ১০ টা ৫৫ মিনিট : বাউল গান গাইতে গাইতে ট্যাবলো সমেত কুচকাওয়াজে অংশ নিল পশ্চিমবঙ্গও।
সকাল ১০ টা ৫২ মিনিট : নিজেদের রাজ্যের ঐতিহ্য, ইতিহাস ও স্থাপত্য নিয়ে কুচকাওয়াজে শামিল পূর্বের রাজ্য ত্রিপুরাও।
সকাল ১০ টা ৫০ মিনিট : রাজস্থানের হাওয়া মহল নিয়ে কুচকাওয়াজে অংশ নিল সেখানকার একটি দল। একইসঙ্গে পিছন পিছন এল চণ্ডীগড়ের একটি কুচকাওয়াজ দল।
#RepublicDay Celebrations: Jammu & Kashmir, Rajasthan Tableau at Rajpath #RDay2016 pic.twitter.com/Eh3zkWcUYU
— ANI (@ANI_news) January 26, 2016 সকাল ১০ টা ৪৬ মিনিট : সিকিমের ট্যাবলো ও জম্মু ও কাশ্মীরের একটি ট্যাবলোও রাজপথে কুচকাওয়াজে শামিল হল।
সকাল ১০ টা ৪৩ মিনিট : গুজরাতের একটি ট্যাবলো সেখানকার সংস্কৃতির বার্তা নিয়ে কুচকাওয়াজে অংশ নিল।
সকাল ১০ টা ৩৪ মিনিট : অসম রাইফেলস-এর বিএসএফের একটি দল কুচকাওয়াজে অংশ নিল।
সকাল ১০ টা ৩০ মিনিট :
For the first time after 26 Years, Army Dogs feature in the Republic Day Parade pic.twitter.com/tqX1PeORM1
— ANI (@ANI_news) January 26, 2016 সকাল ১০ টা ২৭ মিনিট : ভারতীয় বায়ু সেনার একটি দল কুচকাওয়াজে অংশ নিয়েছে। আকাশ পথে যেকোনও রকমের সুরক্ষা দেওয়া ও শত্রুর আক্রমণ আটকানোই এদের প্রধান কাজ।
সকাল ১০ টা ২০ মিনিট : ভারতীয় স্থল সেনাবাহিনীর জওয়ানেরা প্যারেড করে কুচকাওয়াজে অংশ নিয়েছেন।
সকাল ১০ টা ১৮ মিনিট :
#RepublicDay celebrations at Rajpath, Delhi: #Brahmos WPN system goes past the saluting base (Source: PIB) pic.twitter.com/DZ5KycFlUt
— ANI (@ANI_news) January 26, 2016 সকাল ১০ টা ১৪ মিনিট : ভারতীয় সেনাবাহিনী 'ভীষ্ম' ট্যাঙ্ক ও 'ব্রহ্ম' মিসাইল নিয়ে কুচকাওয়াজে অংশ নিয়েছে।
সকাল ১০ টা ১২ মিনিট : রেড রোডে মহড়া ফরাসি সেনাবাহিনীর তরফে। এই প্রথম ফরাসি সেনারা ভারতে এসে মহড়ায় অংশ নিল।
সকাল ১০ টা ০৫ মিনিট : শহিদ মোহননাথ গোস্বামীকে অশোক চক্র সম্মানে ভূষিত করা হল। সম্মান গ্রহণ করলেন তাঁর স্ত্রী।
সকাল ১০ টা :
PM Narendra Modi and Republic Day Chief Guest French President François Hollande at #RepublicDay celebrations pic.twitter.com/OHPyJYrNRn
— ANI (@ANI_news) January 26, 2016 সকাল ৯ টা ৫৮ মিনিট : প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান উপলক্ষে রেড রোডে উপস্থিত হয়েছেন সস্ত্রীক উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি।
সকাল ৯ টা ৫৫ মিনিট : রাজপথে এসে উপস্থিত হলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, ফরাসি রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওঁল্যদ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সকাল ৯ টা ৫০ মিনিট :
#RepublicDay Celebrations: Prime Minister Narendra Modi at Amar Jawan Jyoti (Source: DD News) pic.twitter.com/V9DhpSQlRj
— ANI (@ANI_news) January 26, 2016 সকাল ৯টা ৪৫ মিনিট : রাজপথে শুরু প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
সকাল ৯ টা ৩০ মিনিট : রাজপথ সেজে উঠেছে ৬৭ -তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান ঘিরে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মূল অনুষ্ঠান।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications