অন্ধ্রর কাছে ট্রেনের এসি কামরায় আগুন, মৃত ২৩

১৬৫৯৪ নম্বর ট্রেনটি বেঙ্গালুরু থেকে নন্দেদ যাচ্ছিল। সূত্রের খবর অনুযায়ী ওই কামরায় প্রায় ৬৪ জন যাত্রী ছিলেন। গতকাল রাত ১০ টা ৪৫ নাগাদ বেঙ্গালুরু থেকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্য়ে রওনা দেয়। মধ্যরাত প্রায় ৩টে নাগাদ ট্রেনের ওই কামরায় আগান ধরে।
আগুন চোখে পড়তেই আতঙ্কে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিতে শুরু করেন যাত্রীরা
ট্রেনের কামরায় আগুন চোখে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিতে শুরু করেন অনেক যাত্রীই। তীব্র ধোঁয়ার কারণে উদ্ধারকার্যে ও প্রাথমিকভাবে অসুবিধা হয় বলেও আধিকারিকরা জানিয়েছেন।
এই খবরে প্রধানমন্ত্রী মনমোহন সিং দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে যাত্রীদের উদ্ধার ও ত্রাণকাজে সবধরণের সাহায্য করারও নির্দেশ দিয়েছেন।
এই ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোযণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী এম মল্লিকারাজন খারগে।












Click it and Unblock the Notifications