Lok Sabha Election 2024: নজরে সন্দেশখালি! শুধু উত্তর ২৪ পরগনায় মোতায়েন হচ্ছে ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি! আগামী মাসের প্রথম সপ্তাহেই রাজ্যে পৌঁছে যাচ্ছে দেড়শ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এই বাহিনী কোথায় মোতায়েন করা হবে তা নিয়ে জোর জল্পনা রয়েছে। যদিও বাহিনী মোতায়েন নিয়ে আজ বুধবার দফায় দফায় বৈঠক হয় নির্বাচন কমিশনে। যেখানে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা উপস্থিত ছিল বলে খবর।

দীর্ঘ এই বৈঠকে একাধিক সিদ্ধান্ত (Lok Sabha Election 2024) নেওয়া হয়েছে বলে খবর। বিশেষ করে দেড়শ কোম্পানি বাহিনী মোতায়েনের রূপরেখা এই বৈঠকে চূড়ান্ত করা হয়েছে বলে খবর। যেমন দুই দফায় বিভিন্ন জেলায় এই বাহিনী মোতায়েন করা হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই পর্বে সর্বাধিক বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর ২৪ পরগনায়।

Lok Sabha Election 2024

এরপর বারাসত, বনগাঁ, বসিরহাট পুলিশ জেলা এবং ব্যারাকপুর ও বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকা মিলিয়ে ওই জেলায় মোট ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সন্দেশখালির পরিস্থিতি এবং গত লোকসভা নির্বাচনে, ব্যারাকপুর লোকসভা এলাকায় (Lok Sabha Election 2024) লাগাম ছাড়া অশান্তির ইতিহাসের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ।

এরমধ্যে বসিরহাট পুলিশ জেলায় পাঁচ কোম্পানি এবং ব্যারাকপুরে ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হচ্ছে। কলকাতায় দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হচ্ছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। এছাড়াও হাওড়া লোকসভা এলাকায় ছয় কোম্পানি , হুগলিতে চার কোম্পানি, ডায়মন্ড হারবারে তিন কোম্পানি, পূর্ব মেদিনীপুরে সাত কোম্পানি পশ্চিম মেদিনীপুরে পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা হচ্ছে ।

ভোটের আগে মূলত ভোটদাতাদের মন থেকে আশঙ্কা দূর করতে এই বাহিনী মোতায়ন করা হচ্ছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। কমিশনের এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার, সিআরপিএফের আইজি বি কে শর্মা সহ কমিশনের অন্যান্য আধিকারিকরা।

বলে রাখা প্রয়োজন, আগামী ৩ মার্চ রাজ্যে আসছে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে ফুলবেঞ্চ। দুদিনের সফরে একাধিক বৈঠক করার কথা আছে তাঁর। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি জেলা পুলিশ-প্রশাসনের সঙ্গেও বৈঠক করবে ফুল বেঞ্চ।

এমনকি আলাদা ভাবে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার এবং মুখ্যসচিবের সঙ্গে বৈঠক হবে। তবে এই বৈঠকের আগে পয়লা মার্চ রাজ্যে পৌঁছে যাচ্ছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সাত তারিখ আসবে আরও ৫০ কোম্পানি বাহিনী। এবারের ভোটে নজিরবিহীন ভাবে ৯০০ কোম্পানি বাহিনী মোতায়েন হবে বাংলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+