'রিগিং করে হয়েছে ১৪ সালের লোকসভা নির্বাচন', লন্ডনে দাবি ইভিএম বিশেষজ্ঞের
নিজেকে ইভিএম বিশেষজ্ঞ বলে দাবি করা সৈয়দ সূজা নামে এক ব্যক্তি দাবি করলেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচন পুরোটাই রিগিং হয়েছে।
২০১৯ লোকসভা নির্বাচনের আগে ফের একবার চাঞ্চল্য তৈরি করা খবর সামনে এল। লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে নিজেকে ইভিএম বিশেষজ্ঞ বলে দাবি করা সৈয়দ সূজা নামে এক ব্যক্তি দাবি করলেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচন পুরোটাই রিগিং হয়েছে। অর্থাৎ তাঁর দাবি, বিজেপি রিগিং করে ইভিএম বিভ্রাট করে ক্ষমতায় এসেছে। ২০১৪ লোকসভা নির্বাচনের আগে ইভিএম তৈরির যে দল ছিল, তিনি তার সদস্য ছিলেন বলেও ভদ্রলোক দাবি করেছেন।

এই সূজাকে কয়েকদিন আগেই নাকি হামলা করা হয়েছে। ফলে তিনি সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন না। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজি হন। কীভাবে ইভিএম হ্যাক করে রিগিং করা হয় সেসবও তিনি দেখাবেন বলে দাবি করেছেন।
শুধু ইভিএম হ্যাকিংই নয়, এই গোটা ষড়যন্ত্রে বিজেপির সঙ্গে কারা জড়িত ছিলেন এবং এর ফলস্বরূপ কী কী ঘটনা ঘটেছে, তারও একটা লম্বা তালিকা পেশ করেছেন সৈয়দ সূজা।
তিনি যা অভিযোগ করছেন তা প্রমাণ করে দেবেন বলেও দাবি করেছেন। যদি তা সত্যি হয় তাহলে বিজেপি লোকসভা নির্বাচনের আগে বড় বিপদে পড়তে চলেছে বলেও মনে করা হচ্ছে।
সৈয়দের তরফে বিভিন্ন দলকে এই সাংবাদিক সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে কংগ্রেসের কপিল সিব্বল ছাড়া কেউই আসেননি। তাঁর অভিযোগ, মহারাষ্ট্রের বিজেপি নেতা গোপীনাথ মুণ্ডে এই ঘটনা জেনে গিয়েছিলেন। ফলে তাঁকে খুন হতে হয়।
এই গোপীনাথ মুণ্ডে বিজেপির মন্ত্রিসভার সদস্য ছিলেন। লোকসভা ভোটে জিতে আসার দুই সপ্তাহের মধ্যে রাস্তায় দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। সৈয়দ সূজা তাঁর মৃত্যুকে খুন বলে দাবি করেছেন।
এই সৈয়দ সূজা একজন মার্কিন সাইবার বিশেষজ্ঞ। ২০১৪ সালের আগে ভারতে যে ইভিএম তৈরি হয়েছে তাতে তিনি কাজ করেছেন বলে তাঁর দাবি। খুনের চেষ্টা করা হচ্ছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন সৈয়দ। ভারতের ইলেকট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে তিনি কাজ করেছেন বলেও সৈয়দ জানিয়েছেন।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী











Click it and Unblock the Notifications