বিধ্বংসী আগুনে মর্মান্তিক মৃত্যু ২০ টিরও বেশি গরু'র, তদন্তের নির্দেশ জেলাশাসকের
বিধ্বংসী আগুনে পুড়ল কিনাউনি গ্রামে। গাজিয়াবাদের ইন্দিরাপুরাম এলাকার একটি প্রত্যন্ত এলাকা কিনাউনি গ্রাম। সেখানেই আজ সোমবার দুপুরে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে। একের পর এক ঘর পুড়ে গিয়েছে বলে প্রকাশ সর্বভারতীয় সংবাদমাধ্যমে।
বিধ্বংসী আগুনে পুড়ল কিনাউনি গ্রামে। গাজিয়াবাদের ইন্দিরাপুরাম এলাকার একটি প্রত্যন্ত এলাকা কিনাউনি গ্রাম। সেখানেই আজ সোমবার দুপুরে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে। একের পর এক ঘর পুড়ে গিয়েছে বলে প্রকাশ সর্বভারতীয় সংবাদমাধ্যমে।

তবে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ২০টি গরু'র। জানা গিয়েছে, ভয়ঙ্কর আগুনে গ্রাসের মধ্যে পড়ে যায় গরুগুলি। আর বাঁচানো সম্ভব হয়নি সেগুলিকে।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানো হয়। ঘটনাস্থলে যান জেলা আধিকারিকরাও। গাজিয়াবাদ জেলার এক সরকারি আধিকারিক রাকেশ কুমার সিং জানিয়েছেন, এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে ভয়াবহ এহেন অগ্নিকান্ডের ঘটনায় ১৫ থেকে ২০টি গরুর মৃত্যু হয়েছে।
তবে স্থানীয় মানুষজন জানায় ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৫০টি গরুর মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত ঠিক কতগুলি গরু'র মৃত্যু হয়েছে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি বলেই খবর।
তবে পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসলে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। একই সঙ্গে ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনায় ঠিক কতগুলি গরু'র মৃত্যু হয়েছে সে বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। পাশাপাশি ক্ষতিপূরণের বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে যাচ্ছে।
তবে এই অগ্নিকান্ডের ঘটনায় কোনও মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে। এমনকি আহত হওয়ার খবর নেই।
অন্যদিকে গোটা ঘটনা সরজমিনে খতিয়ে দেখেছেন স্থানীয় জেলাশাসক। পাশাপাশি স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইতিমধ্যে ঘটনার উচ্চপর্যায়ের একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস জেলাশাসকের।
উত্তরপ্রদেশে গরু'কে গোমাতা হিসাবে পুজিত হন। শুধু তাই নয়, এলাকায় অনেকেই গরু'র দুধ বিক্রি করে সংসার চালাতেন। সেখানে দাঁড়িয়ে ভয়াবহ ঘটনায় স্বভাবতই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এমনকি কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে তা নিয়েও চিন্তা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications