গ্রেফতার ভারতীয় সেনার ২ জওয়ান, উদ্ধার বহু কোটি টাকার হেরোইন, অস্ত্র
৫ কোটি টাকা মূল্যের হেরোইন সমেত এবার দেরাদুন পুলিশের হাতে ধরা পড়ল ভারতীয় সেনার ২ জওয়ান।
৫ কোটি টাকা মূল্যের হেরোইন সমেত এবার দেরাদুন পুলিশের হাতে ধরা পড়ল ভারতীয় সেনার ২ জওয়ান। এছাড়াো ১৩ টি কার্তুজ সমেত একটি রিভলভারও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। অপরাধের দায়ে ধৃত এই দুই সেনা জওয়ান রাজু শেখ ও ফুল সিং যাদব । এভাবে বেআইনি মাদক সহ জওয়ানরা গ্রেফতার হওয়ায় রীতিমত চাঞ্চল্য় ছড়িয়েছে।

এই দুজনের পাশাপাশি ধৃত রাজু শেখের ভাইকেও গ্রেফতার করা হয়েছে। এর আগে, সূত্রে মারফৎ খবর পেয়ে পুলিশ একট এসইুভি বাজেয়াপ্ত করে। সেই গাড়িতেই ছিল এই দুই জওয়ান। গাড়ি থেকে উদ্ধার হয় ১ কেজি হেরোইন।
পুলিশ ও সেনার একটি যৌথ তদন্তকারী দল এই বিষয়ে এই তদন্ত চালায়। এই যৌথ অভিযানে তাদের সঙ্গে ছিল নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো। এই দুই সেনা জওয়ানের বিরুদ্ধে নার্কেটিকস ড্রাগ বিষয়ক ধারায় মামা দায়ের করা হয়েছে, এদের বিরুদ্ধে এখনও চলছে মামলা।












Click it and Unblock the Notifications