বিহার নির্বাচন : ৯ লক্ষের বেশি ভোটারের পছন্দ 'নোটা অপশন'
নয়াদিল্লি, ৯ নভেম্বর : বিহার বিধানসভা নির্বাচনে বলতে গেলে একেবারে জামানত বাজেয়াপ্ত হয়েছে বিজেপির নেতৃত্বে তৈরি এনডিএ জোটের। নীতীশ কুমারের মহাজোটের কাছে নরেন্দ্র মোদীর জোট একেবারে মাঝ সাগরে ডুবে গিয়েছে হুড়মুড়িয়ে। আর একইসঙ্গে তৃতীয়বার বিহারের মসনদে বসার সুযোগ পেয়ে গিয়েছেন নীতীশ।
বিহার নির্বাচনে বিজেপি ভরাডুবি ও নীতীশের টিঁকে থাকা ও লালু প্রসাদ যাদবের নয়া উত্থান নিয়ে যখন নিয়ে জোর আলোচনা রাজনৈতিক মহলে। তখন এর পাশাপাশি আরও একটি উল্লেখযোগ্য তথ্য উঠে এসেছে নির্বাচন কমিশন সূত্রে।

জানা গিয়েছে, বিহারের মোট ভোটদাতাদের ২.৫ শতাংশ ভোটার 'নোটা' (নান অব দ্য অ্যাবভ) অপশনকে বেছে নিয়েছেন ভোটদানের ক্ষেত্রে। অর্থাৎ এনডিএ বা মহাজোট কাউকেই মনে ধরেনি প্রায় ৯ লক্ষ ১৩ হাজার ৫৬১ জন মানুষের।
নির্বাচন কমিশনের হিসাব বলছে, বিহারের ২৪৩টি বিধানসভা আসনে মোট ভোটার রয়েছেন ৬.৬৮ কোটি। তার মধ্যে এবার ৫৬.৮০ কোটি মানুষ ভোট দিয়েছেন। যা বিহারের নির্বাচন ইতিহাসে সর্বকালীন রেকর্ড। তার মধ্যেই ২.৫ শতাংশ মানুষ 'নোটা' অপশন বেছে নিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের নির্দেশে ইভিএমে 'নোটা' অপশনটি যুক্ত করা হয়। তারপরে ২০১৪ সালের লোকসভা ভোটে প্রায় ৬০ লক্ষ মানুষ এই অপশনে ভোট দিয়েছিলেন।
-
ভোটের আগে কলকাতায় নীতিন নবীন! তৃতীয় প্রার্থী তালিকার আগে একের পর এক বৈঠক বিজেপির শীর্ষ নেতৃত্বের -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে?











Click it and Unblock the Notifications