দিল্লির ঘটনায় ১৯২২ জন চিহ্নিত হয়েছে, লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লির ঘটনায় ১ ৯২২ জন চিহ্নিত হয়েছে, লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লির ঘটনা নিয়ে ফের লোকসভায় বিবৃতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন দিল্লির ঘটনায় এখনও পর্যন্ত ১৯২২ জনকে চিহ্নিত করা হয়েেছ। এরা নানাভাবে হিংসায় জড়িত ছিল বলে জানিয়েছেন তিনি। পাথর ছোড়া থেকে শুরু করে সরকারি সম্পত্তি নষ্ট করতে দেখা গিয়েছে তাঁদের।

দিল্লির হিংসায় ১৯২২ জন চিহ্নিত

দিল্লির হিংসায় ১৯২২ জন চিহ্নিত

বৃহস্পতিবারও লোকসভায় দিল্লি হিংসা নিয়ে বিবৃতি দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন এখনও পর্যন্ত দিল্লি পুলিস ১৯২২ জনকে চিহ্নিত করেছেন। যাঁরা সরাসরি হিংসায় জড়িত ছিল। তাঁদের পাথর ছোড়া, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক কাজ করতে দেখা গিয়েছে। বিরোধীরা দিল্লি হিংসার এফআইআর নিয়ে সরব হলে অমিত শাহ বলেছেন একই ঘটনার একাধিক এফআইআর করা যায় না। এখনও পর্যন্ত ৭০০টি এফআইআর দায়ের হয়েছে দিল্লি হিংসায়।

পরিকল্পিত হিংসা

পরিকল্পিত হিংসা

দিল্লিতে পরিকল্পিত হিংসা চালানো হয়েছে বলে বুধবার লোকসভায় অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেছেন, দিল্লিতে যেভাবে হিংসা ছড়িয়েছে তাতে স্পষ্ট পূর্ব পরিকল্পিত ছিল পুরো ঘটনা। এই নিয়ে রাজনীতিও করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। দিল্লিতে হিংসা ছড়ানোর জন্য কংগ্রেসকেই দায়ী করেছেন বিজেপি নেতারা।

দিল্লি পুলিসের প্রশংসা

দিল্লি পুলিসের প্রশংসা

হিংসা নিয়ন্ত্রণে দিল্লি পুলিস দক্ষতার সঙ্গে কাজ করেছে বলে লোকসভায় দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন দিল্লি পুলিস ৩৬ ঘণ্টার মধ্যে হিংসা নিয়ন্ত্রণ করেছে। দিল্লির আর কোনও অংশে হিংসা ছড়াতে পারেনি বলে জানিয়েছেন তিনি। এবং তাঁর নির্দেশেই অজিত ডোভাল হিংসা বিধ্বস্ত এলাকার পরিদর্শনে গিয়েছিলেন বলে জানিেয়ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+