আজ থেকে কলকাতায় বন্ধ ম্যাকডোনাল্ডসের রেস্তোরাঁ, কর্মচ্যূত প্রায় ১০ হাজার
বুধবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে ম্যাকডোনাল্ডসের ১৬৯ টি রেস্তোরাঁ। দেশের উত্তর ও পূর্ব ভারতে এই রেস্তোরাঁগুলি রয়েছে। ভারত তাদের সহযোগী সংস্থা কনট প্ল্যাজা রেস্টুরেন্টস লিমিটেডের সঙ্গে বিরোধের জের
বুধবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে ম্যাকডোনাল্ডসের ১৬৯ টি রেস্তোরাঁ। দেশের উত্তর ও পূর্ব ভারতে এই রেস্তোরাঁগুলি রয়েছে। ভারত তাদের সহযোগী সংস্থা কনট প্ল্যাজা রেস্টুরেন্টস লিমিটেডের সঙ্গে বিরোধের জেরেই বন্ধ হচ্ছে ১৬৯ টি শাখা।

দীর্ঘদিন ধরেই সিপিআরএল-র সঙ্গে বিরোধ চলছে আমেরিকার সংস্থা ম্যাকডোনাল্ডসের। তাদের হয়ে উত্তর ও পূর্ব ভারতে শাখাগুলি চালাত সিপিআরএল। এর আগে ১৬৯ টি শাখা অনুমোদন বাতিল করতে নোটিসও দেয় ম্যাকডোনাল্ডস। ৫ সেপ্টেম্বর শেষ হয়েছে নোটিসের সময়সীমা। ফলে ব্যবসা চালাতে সিপিআরএল ম্যাকডোনাল্ডসের নাম ব্যবহার করতে পারবে না। ম্যাকডোনাল্ডস নামের সঙ্গে যুক্ত ট্রেডমার্ক, ডিজাইন, ব্র্যান্ডিং, অপারেশনাল-মার্কেটিং প্র্যাকটিস এবং পলিসিও নিতে পারবে না সিপিআরএল। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন, ম্যাকডোনাল্ডস ইন্ডিয়ার এক মুখপাত্র ।

এদিকে ন্যাশনাল ল ট্রাইবুনাল ম্যাকডোনাল্ডসের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছিলেন সিপিআরএল ম্যানেজিং ডায়রেক্টর বিক্রম বক্সি। সেই আবেদনও মঙ্গলবার খারিজ হয়ে গিয়েছে। বুধবার থেকে ১৬৯ টি শাখা বন্ধ থাকবে কিনা তা নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি সিপিআরএল-এর ম্যানেজিং ডিরেক্টর। তবে শাখাগুলি বন্ধ হলে হাজার হাজার মানুষের রুটি-রুজির ওপর আঘাত পড়বে বলে মন্তব্য করেছেন তিনি। ভারতে সেই সংখ্যাটা ১০ হাজারের ওপর বলে জানিয়েছেন তিনি।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications