Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সিএএ অশান্তিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতি কোবিন্দকে আবেদন ১৫৪জন বিশিষ্ট নাগরিকের

সিএএ অশান্তিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে আবেদন ১৫৪ জন বিশিষ্ট নাগরিকের

এবার সিএএ-র বিরুদ্ধে আন্দোলন চলাকালীন হিংসাত্মক ঘটনায় জড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে আবেদন করলেন ১৫৪ জন বিশিষ্ট নাগরিক।

অভিযোগ জমা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে

অভিযোগ জমা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে

শুক্রবার ১৫৪ জন ‘সচেতন ও দায়িত্বশীল নাগরিকের' একটি দল রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের কাছে একটি আবেদন করেছে বলে জানা যাচ্ছে। সিএএ এবং এনআরসি-র বিরুদ্ধে আন্দোলন চলাকালীন দেশের গণতান্ত্রিক কাঠামো ‘প্রতিরক্ষার' নামে যারা বিভিন্ন জায়গায় হিংসাত্মক ঘটনায় যুক্ত থেকে অশান্তিতে মদত দিয়ে গেছে তাদের বিরুদ্ধেও আইন সম্মত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

সাধারণ মানুষকে অসুবিধায় না ফেলে আন্দোলনের আবেদন

সাধারণ মানুষকে অসুবিধায় না ফেলে আন্দোলনের আবেদন

পাশাপাশি অভিযোগকারী দলের প্রায় প্রায় প্রত্যেকেই জানান মানুষের অসুবিধা না করে শান্তিপূর্ণ ভাবে কোনও আন্দোলন সংগঠিত হলে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। তবে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হিংসা ছড়ানোর চেষ্টা করা হলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।

আবেদনকারীদের মধ্যে রয়েছেন অনেক বুদ্ধিজীবী ও প্রাক্তন সরকারি উচ্চপদস্থ আধিকারিক

আবেদনকারীদের মধ্যে রয়েছেন অনেক বুদ্ধিজীবী ও প্রাক্তন সরকারি উচ্চপদস্থ আধিকারিক

সূত্রের খবর, এই আবেদনকারীদের মধ্যে অনেকে বুদ্ধিজীবীও রয়েছেন। পাশাপাশি অনেকেই আবার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকের দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন।

কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালের (সিএটি) চেয়ারম্যান এবং সিকিম হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি প্রমোদ কোহলি বর্তমানে এই গোটা গোষ্ঠীটির নেতৃত্ব দিচ্ছেন বলেও জানা গেছে। তার অভিযোগ, কিছু রাজনৈতিক দল স্বতঃ:প্রণোদিত হয়ে অশান্তি সৃষ্টিকারী প্রতিবাদীদের মদত দিচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+