যোধপুরে জারি ১৪৪ ধারা, পরিকল্পিত সংঘর্ষ, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
যোধপুরে জারি ১৪৪ ধারা, পরিকল্পিত সংঘর্ষ, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
যোধপুরে পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত ১৪৪ ধারা জারি করতে হল প্রশাসনকে। ৩ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। ইদের সকাল থেকেই যোধপুরে তুমুল অশান্তি শুরু হয়েছে। গতকাল েথেই সতর্কতা জারি করা হয়েছিল। কারণ গতকাল রাত থেকেই উত্তপ্ত ছিল যোধপুরের পরিস্থিতি। একই দিনে অক্ষয় তৃতীয়া এবং ইদ-উল-ফিতর পড়েছে এবার। সেকারণে তুমুল অশান্তি শুরু হয় যোধপুরে।

ইদের সকাল থেকেই উত্তপ্ত রাজস্থানের যোধপুর। ১০টি থানা এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। উদয় মন্দির, নাগোরি গেট, খান্দা ফালসা, প্রতাপ নগর, দেব নগর, সুর সাগর, সর্দারপুরে ৪ তারিখ মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই পরিস্তিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে রয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাজেন্দ্র যাদব, স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত মুখ্যসচিব অভয় কুমার। হেলিকপ্টারে তাঁরা যোধপুর পরিদর্শন করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যোধপুরে সংঘর্ষ চলাকালীন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছিল। বিজেপি বিধায়কের বাড়ির সামনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল গাড়ি। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় সেখানেষ শেষে পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। হিন্দুদের পতাকা সরিয়ে মুসলিমদের পতাকা লাগানো নিয়ে সংঘর্ষের সূচনা। শেষে পুলিশ দুই সম্প্রদায়ের পতাকা সরিয়ে সেখানে জাতীয় পতাকা লাগিয়ে দেয়।
কেন্দ্রীয় মন্ত্রী শেখাওয়াত দাবি করেছেন পরিকল্পিত ভাবে যোধপুরে অশান্তি ছড়ানো হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। সেই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন অশোক গেহলট সরকারের প্রশানের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেছেন পরিস্থিতি সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ গেহলট সরকার। এত দ্রুত কীভাবে ছড়াল এই অশান্তি তা তদন্ত করে দেখা উচিত বলে দাবি করেছেন তিনি।
এদিকে এই ঘটনার পর অন্যান্য রাজ্যেও সতর্কতা জারি করা হয়েছে। কাশ্মীরেও ইদের দিনে অশান্তি ছড়িয়েছে। আজাদ কাশ্মীরের দাবিতে স্লোগান উঠেছে। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। কঠোর হাতে পরিস্থিতি সামাল দিয়েছে পুলিশ। সেখানেও কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। এমনকী লাঠি চার্জও করতে হয়েছে পুলিশকে। এই নিয়ে কাশ্মীরে তুমুল অশান্তি তৈরি হয়েছিল। যোধপুর এবং কাশ্মীরের ঘটনার পর দিল্লির জাহাঙ্গিরপুরী এবং মধ্যপ্রদেশেও সতর্কতা জারি করা হয়েছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications