'দেশ মনস্থির করে ফেলেছে আমায় ভোট দেওয়ার জন্য', মেরঠ থেকে বিরোধীদের নিশানা মোদীর
গোবলয়ে বিজেপির অন্যতম পোক্ত দূর্গ উত্তরপ্রদেশ। এই যোগীগড়ের মেরঠে এদিন দলীয় সভায় যোগ দিয়ে বিরোধীদের উদ্দেশে একাধিক তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গোবলয়ে বিজেপির অন্যতম পোক্ত দূর্গ উত্তরপ্রদেশ। এই যোগীগড়ের মেরঠে এদিন দলীয় সভায় যোগ দিয়ে বিরোধীদের উদ্দেশে একাধিক তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বক্তব্যের শুরুতেই তিনি বলেন, 'দেশ মনস্থির করে ফেলেছে ..' , তাঁরা আশা এবার ভোট তাঁর সপক্ষেই পড়বে । এদিন বক্তব্যের শুরুতেই মোদী বিরোধীদের উদ্দেশ্যে পরিবারতন্ত্র থেকে সার্জিক্যাল স্ট্রাইক সহ একাধিক প্রসঙ্গ উত্থাপন করেন।

মোদী সরকারের তোপ
এদিন,মোদী মেরঠের সভা থেকে 'সার্জিক্যাল স্ট্রাইক' নিয়ে একাধিক মন্তব্যে কংগ্রেসকে তাক করেন। তিনি বলেন,' মাটি থেকে আকাশ হোক বা মাহাশূন্যে আপনাদের চৌকিদারের সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দম রাখে'।

'নিজের কাজের প্রমাণও দেব অন্যের কাজের প্রমাণও নেব'
এদিন মোদী রীতিমত আক্রমণাত্মক মেজাজে বলেন, 'আমি যেমন নিজের কাজের খেসারত দেব, তেমনই অন্যদের কাজের প্রমাণও নেব। সকলের হিসাব হবে, প্রতিটি পদক্ষেপের হিসাব হবে।'

কংগ্রেসকে হাটালেই দারিদ্রতা হাটবে
এদিন মোদী বলেন, কংগ্রেস যেভাবে দারিদ্রতা হাটানোর কথা বলছে,তাতে কিছু হবে না, কংগ্রেসকে দেশ থেকে হটালেই হবে সমস্যার সমাধান। কংগ্রেস সরলেই দারিদ্রতা কাটবে।

পদ্মের বোতাম টিপলেই ভোট আমার কাছে আসবে
এদিন মোদী বলেন, যেখানেই বোক,মেরঠ হোক বা অন্য জায়গায় , যেখানেই ভোটের দিন পদ্মে চিহ্নের পাশে বোতাম টিপবেন ভোট মোদীর কাছেই যাবে। এদিন মেরঠের সভায় এভাবেই তোপ দাগেন মোদী।












Click it and Unblock the Notifications