গাজিয়াবাদে কাপড়ের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১২
উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি কারখানায় শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত একাধিক।
গাজিয়াবাদ, ১১ নভেম্বর : উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি কারখানায় শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত একাধিক। গাজিয়াবাদে সাহিবাবাদের একটি কাপড় কারখানায় শুক্রবার ভোরে আগুন লাগে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ১৪টি দমকল দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু কারখানায় মজুত থাকা কাপড় থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্য়ু হয়। সরকারি ভাবে জানা না গেলেও সূত্রের তরফে প্রায় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications