Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নির্মাণকার্যে গাফিলতি? রাস্তায় ভেঙে পড়ল মেট্রোর পিলার, ভয়াবহ দুর্ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক, নিহত ১, আহত ৪

আজ দুপুরে মুম্বইয়ের মুলুন্ড (Mulund) এলাকায় নির্মীয়মাণ মেট্রো প্রকল্পে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। একটি স্তম্ভের উপরের অংশ ভেঙে রাস্তায় পড়ে যায়। জানা গিয়েছে যে, এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও চার জন।

দুপুর প্রায় ১২টা ১৫ মিনিট নাগাদ এলবিএস রোডে, জনসন অ্যান্ড জনসন কারখানা (Johnson and Johnson factory)-র সামনে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। উপর থেকে কংক্রিটের অংশ ভেঙে পড়ে এবং একটি চলন্ত অটোরিকশার উপরে আছড়ে পড়ে। ফলে রাস্তায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি (Mumbai Metropolitan Region Development Authority) জানিয়েছে যে, আহতদের দ্রুত কাছাকাছি এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে এবং চিকিতসাধীন অবস্থায় রয়েছে তাঁরা।

ভয়ঙ্কর এই ঘটনার পর মেট্রো প্রকল্পের কর্মী এবং আধিকারিকরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যান এবং উদ্ধারকাজ শুরু করেন। বিএমসি (Brihanmumbai Municipal Corporation) এবং দুর্যোগ মোকাবিলা বিভাগের সাথে সমন্বয় রেখে এলাকা ঘিরে ফেলা হয় এবং তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ঠিক কী কারণে এই অংশ ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+