কলকাতার দুর্গাপুজোর থিম কেনার চাহিদা এ বছর নেই চন্দননগরে
কলকাতার দুর্গাপুজোর থিম কেনার চাহিদা এ বছর নেই চন্দননগরে
অন্যান্য বছরের মতো এ বছর আর দর্শনার্তী টানতে ব্যর্থ হবে চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো। কারণ থিমহীনভাবেই পুজো হবে এ বছরকলকাতার দুর্গাপুজোর থিম প্রত্যেক বছর নিয়ে যায় চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর জন্য। অল্প টাকাতেই শহরের নামী–দামী পুজো মণ্ডপকে তুলে নিয়ে যায় তারা। কিন্তু এবার করোনা আবহে নিউ নর্মালে দুর্গাপুজো মেটার পরও চন্দননগর থেকে সেভাবে মণ্ডপ নেওয়ার কোনও উদ্যোগ বা চাহিদা নেই।

প্রত্যেক বছর কলকাতার থিম পুজো দেখতে শহরে আসেন জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যরা। কম পয়সাতেই বিক্রি করে দেওয়া হয় থিমগুলো। কিন্তু এ বছর হতাশ শহরের পুজো উদ্যোক্তারা। কারণ চন্দননগর থেকে থিম কেনার কোনও চাহিদাই এ বছর নেই, এমনকী পুজোর সময় জগদ্ধাত্রী পুজো উদ্যোক্তারাও আসেননি।
তাই মনে করা হচ্ছে সাড়ম্বরহীনভাবেই এ বছর চন্দননগরে জগদ্ধাত্রী পুজো করা হবে। তাই হতাশ কলকাতা শহরের ছোট বড় পুজো উদ্যোক্তারাও। দুর্গাপুজো ও কালীপুজোর মতোই খুবই সাধারণভাবেই করা হবে জগদ্ধাত্রী পুজোও।












Click it and Unblock the Notifications