Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আগামী কাল শ্রীরামপুর, হুগলি, আরামবাগ কেন্দ্রে ভোট, শেষ মুহূর্তের প্রস্তুতি

পঞ্চম দফার লোকসভা নির্বাচন আগামী কাল সোমবার। হুগলি জেলার তিন লোকসভা আসনেও আগামী কাল ভোট। এত দিন দীর্ঘ প্রচার চালিয়েছেন প্রার্থীরা। এবার আগামী কাল তাদের পরীক্ষা। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও রাজ্য পুলিশ বিপুল সংখ্যায় মোতায়েন করা হয়েছে।

হুগলি জেলায় তিনটি লোকসভা কেন্দ্র। শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। শ্রীরামপুর লোকসভা আসনটি দীর্ঘ সময় ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতে রয়েছেন। তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবারও ভোটে লড়ছেন। তাঁর বিরুদ্ধে বামফ্রন্ট মনের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর।

Hooghly

হুগলি লোকসভা কেন্দ্রে এবার কার্যত দুই তারকার লড়াই। বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবারও বিজেপি থেকে টিকিট পেয়েছেন। অন্য দিকে তৃণমূল কংগ্রেস 'দিদি নম্বর ওয়ান' রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে। রচনা বনাম লকেট, টক্কর কতটা কঠিন হয়? সেই দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।

অন্য দিকে আরামবাগ কেন্দ্রে তৃণমূলের মধ্যে কিছুটা দ্বন্দ্ব রয়েছে। অপরূপা পোদ্দারকে এবার তৃণমূল টিকিট দেয়নি। তৃণমূল এবার প্রার্থী করেছে মিতালী বাগকে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরামবাগ লোকসভা কেন্দ্রে প্রচার সভাও করেছেন।

এক নজরে দেখে নেওয়া যাক এই তিন কেন্দ্র সম্পর্কে

  • শ্রীরামপুর লোকসভা কেন্দ্র

এখানে তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রাথী দীপ্সিতা ধর। এই কেন্দ্রের মোড় ভোটার ১৯,২৬,৬৪৫।
পুরুষ ৯,৭২,৭৩৯, মহিলা- ৯,৫৩,৮৫৫ ও
তৃতীয় লিঙ্গ ৫১। ৮৫ + ভোটারের সংখ্যা ১৩,০৬৩। নতুন ভোটার- ৩৫,৫১৬। শতায়ু ভোটার ৭৬ জন।

এই কেন্দ্রে মোট বুথ ২০৭৬ টি, স্পর্শকাতর বুথ আছে ১২৩৬। মহিলা পরিচালিত বুথের সংখ্যা ১৯৭। মডেল বুথ ১৮। প্রার্থী ১১ জন।

  • হুগলি লোকসভা কেন্দ্র

এই লোকসভা কেন্দ্রে তৃণমূলে প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। বিজেপি লকেট চট্টোপাধ্যায়ের উপরেই ভরসা রেখেছে। সিপিএমের প্রার্থী মনোদীপ ঘোষ। এই কেন্দ্রে মোট ভোটার ১৮,৫৮,০৬৭। পুরুষ ৯,২৫,২১৯, মহিলা- ৯,৩২,৭৮৪, তৃতীয় লিঙ্গ- ৬৪।

৮৫+ ভোটারের সংখ্যা ১১,২৭৩। নতুন ভোটারের সংখ্যা ৪০,৭৩৩। শতায়ু ভোটার ৬৫। মোট বুথ ২০৪৮। স্পর্শকাতর বুথের সংখ্যা ১৭৮৭। মহিলা পরিচালিত ২০১ টি বুথ রয়েছে। তার মধ্যে মডেল বুথ ১৮। এই কেন্দ্রে মোট প্রার্থী ১২ জন।

হুগলি গ্রামীন এলাকার জন্য ১৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৬২৪৭ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। চন্দননগর কমিশনারেটে ৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ২৮৪২ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে।

  • আরামবাগ লোকসভা কেন্দ্র

এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালি বাগ। বিজেপির হয়ে লড়ছেন অরূপকান্তি দিগর। বামফ্রন্টের প্রার্থী বিপ্লব কুমার মিত্র। এই কেন্দ্রের মোট ভোটার ১৮,৮৩,২৬৬। পুরুষ ৯,৫৩,৩৯৬। মহিলা- ৯,২৯,৮৪৯। তৃতীয় লিঙ্গ ২১ জন।

৮৫+ ভোটারের সংখ্যা ১১,০১৮। নতুন ভোটার ৪৯,১৬৯। শতায়ু ভোটার ৯০, মোট বুথ ২০৭৮, স্পর্শকাতর ১৭৭০ টি। মহিলা পরিচালিত বুথের সংখ্যা ১৬২। মডেল বুথ ১৫ টি। এই কেন্দ্রের মোট প্রার্থী ১০ জন।

শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে হাওড়ার দুটি বিধানসভা। ডোমজুর ও জগৎবল্লভপুর। আরামবাগ লোকসভার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বিধানসভা। দুই জেলার তিন বিধানসভার জন্য বাহিনী ও রাজ্য পুলিশ থাকবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+