Lok sabha Election 2024: গৃহ সম্পর্ক অভিযানে স্মৃতি ইরানি, জগৎবল্লভপুরের মালিক পরিবারে সাজো সাজো রব
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ২০২৪-এর মহাযুদ্ধের আগে কামব্যাকের লক্ষ্যে গৃহ সম্পর্ক অভিযান শুরু করে দিয়েছে বিজেপি। সেই গৃহ সম্পর্ক অভিযানে যোগ দিতেই বঙ্গ সফরে পা রেখেছেন স্মৃতি ইরানি। তিনি জগৎবল্লভপুরের মালিক পরিবারে মধ্যাহ্নভোজ করবেন এই অভিযানের অংশ হিসেবে।
হাওড়ার জগৎবল্লভপুরে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এছাড়াও যোগ দেবেন একাধিক কর্মসূচিতে। মন্ত্রীর গৃহ সম্পর্ক অভিযান উপলক্ষে মালিক পরিবারে বুধবার সকাল থেকেই চলছে তোড়জোড়। নানা রান্নাবান্নার আয়োজন হয়েছেন। বুধবার সকাল থেকেই হাওড়ার জগৎবল্লভপুরে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির একাধিক কর্মসূচি শুরু হয়ে গিয়ছে।

এদিন কেন্দ্রীয় মন্ত্রীর গৃহ সম্পর্ক অভিযান উপলক্ষে দক্ষিণবাড়ির মালিক পরিবারে সকাল থেকেই সাজো সাজো রব। হাওড়া রাজাপুর দক্ষিণবাড়িতে পলাশ মালিকের বাড়িতে আসছেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। কেন্দ্রীয় মন্ত্রী সেখানে গৃহ সম্পর্ক অভিযান করবেন।
এই উপলক্ষে গ্রামের কর্মীর বাড়িতে সকাল থেকেই রান্নাবান্না-সহ অতিথি আপ্যায়নের বিভিন্ন আয়োজন করা হয়েছে। পরিবারের এক মহিলা সদস্যা রুমা মালিক বলেন, দিদি আসছেন আমরা খুবই খুশি। ওনার জন্য আমরা গরিবানা মতে বাঙালি নানা পদের আয়োজন করেছি।
তিনি জানান এদিন মধ্যাহ্যভোজের পদে রয়েছে-ভাত, পটল চিংড়ি, শুক্তো, সর্ষে ইলিশ, রুই মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি। বাড়ির সকলে মিলে অর্থাৎ মা, কাকিমা-সহ আমরা মিলে রান্নার আয়োজন করেছি। আরেক মহিলা সদস্যা সুচিত্রা হাজরা বলেন, বাঙালি রান্না হয়েছে। খুবই আনন্দিত যে একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি আমাদের মতো গরিবের বাড়িতে আসছেন।

তিনি বলেন, ১৫ বছর হল দক্ষিণবাড়িতে এসেছি। কিন্তু এত বড় মাপের কোনও মন্ত্রী আমাদের এখানে আগে আসেননি। বিশেষ করে আমাদের বাড়িতে উনি আসছেন। এটা ভেবেই আমরা খুব আনন্দিত। প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আজ বুধবার হাওড়ার জগৎবল্লভপুর-সহ চামরাইল, জগদীশপুর বিভিন্ন অঞ্চলে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
গতবার আমেথি কেন্দ্র থেকে রাহুল গান্ধীকে হারিয়ে তিনি সংসদে গিয়েছিলেন। এবার লোকসভা ভোটে তাঁকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। সেইমতো তিনি বাংলায় এসে পার্টি কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে জনসম্পর্ক স্থাপন করছেন। জনসংযোগে বিভিন্ন কর্মসূচি পালন করেন কেন্দ্রীয়মন্ত্রী। এইভাবেই লোকসভা ভোটে ফায়দা তুলতে চাইছে বিজেপি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications