Indian Railway: বন্ধ হাওড়া-তারকেশ্বর লাইনে ট্রেন চলাচল, বাতিল বহু লোকাল ট্রেন
Indian Railway: ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) দাপট কিছুটা কমলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। শহর-শহরতলি, সর্বত্র ছবিটা এক। সপ্তাহের প্রথমদিনেই প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত পরিষেবা। বিঘ্নিত হল পূর্ব রেলের হাওড়া-তারকেশ্বর লাইন।
সকাল থেকে এই লাইনে পরিষেবা স্বাভাবিক ছিল। কিন্তু বেলা বাড়তেই ছবিটা বদলে গিয়েছে। জানা যাচ্ছে, ওভারহেডে বাঁশগাছ হেলে পড়েছে। আর তা পড়েছে নসিবপুর রেল স্টেশন সংলগ্ন একটা জায়গায়। এর ফলে ওই লাইনে স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

ঘটনায় দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল ট্রেন। তারকেশ্বরমুখী একাধিক ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এমনকি একটি ট্রেন শেওড়াফুলি স্টেশনের চার নম্বর রেল গেটে দাঁড়িয়ে রয়েছে। এর ফলে লেভেল ক্রসিং পড়ে রয়েছে। তা খোলা যাচ্ছে না। প্রায় ৪৫ মিনিটেরও বেশি সময় কেটে গিয়েছে রেল গেট পড়ে আছে। ফলে দিল্লি রোডের উপর ব্যাপক যানজট তৈরি হয়েছে। চূড়ান্ত দুর্ভোগের মধ্যে সাধারণ মানুষ। যদিও অন্য অংশ দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। দ্রুত বাঁশ গাছ কেটে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিভিন্ন অংশে ট্রেনের ছবিটা এক। অস্বাভাবিক দেরিতে চলছে একাধিক ট্রেন। এমনকি টিকিয়াপাড়া কারসেডে জল জমে যাওয়ার কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
বাতিল করা হয়েছে হাওড়া-পাশকুড়া লোকাল, পাশকুড়া-হাওড়া লোকাল, হাওড়া মেছেদা-মেছেদা-হাওড়া লোকাল ট্রেন বাতিল থাকছে। তালিকায় আরও বেশ কয়েকটি ট্রেন রয়েছে বলে খবর।
অন্যদিকে ২১ ঘণ্টা বন্ধ থাকার পরেও এখনও স্বাভাবিক নয় দমদম বিমানবন্দর। আজ সোমবার সকাল আটটা ৫৮ মিনিটে বিমান পরিষেবা চালু হয়।
কিন্তু এরপরেও পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়নি। ঝড়ো হাওয়া অনবরত বৃষ্টির কারণে বিমান টেক অফে সমস্যা হচ্ছে। এমনকি বিমান অবতরণের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। ফলে কলকাতাগামী একাধিক বিমানকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এমনকি অস্বাভাবিক দেরিতে উড়ছে বহু বিমান। ফলে দমদম বিমানবন্দরে যাত্রীদের লম্বা ভিড়।
বলে রাখা প্রয়োজন, রবিবার গভীর রাতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তীব্র ঝড় এবং বৃষ্টির পরে (দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে তুলনামূলক কম) সকাল থেকে পরিস্থিতি কিছুটা শান্ত।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বেলা যত বাড়বে পরিস্থিতি ততটাই শান্ত হবে। আস্তে আস্তে রেমাল-দুর্ভোগ কাটবে দক্ষিণবঙ্গে। কিন্তু উত্তরবঙ্গে তা জাঁকিয়ে বসতে চলেছে ঝড়।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications