Indian Rail: ছিঁড়ল ৩৩ হাজার ভোল্টের ওভারহেডের তার, বন্ধ ট্রেন চলাচল

Indian Rail: ওভার হেডের তার ছিঁড়ে ব্যাহত ট্রেন চলাচল। ব্যান্ডেল বাঁশবেড়িয়া স্টেশনের মাঝে কাটোয়া রেল গেটের ( bansberia to bandel) কাছে হঠাত করেই ওভার হেডের তার ছিঁড়ে যাওয়া। যার ফলে কাটোয়া ব্যান্ডেল শাখার ট্রেন ( Katwa Bandel Local) চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায়।

আর সেই কারনে আপ এবং ডাউনে একের পর ট্রেন দাঁড়িয়ে যায় বিভিন্ন স্টেশনে। আজ সপ্তাহের প্রথম দিন। বহু মানুষ কাজ শেষ করে বাড়ি ফেরেন এই সময়। যাত্রীদের ভিড়ে একেবারে গলঘর্ম অবস্থা হয়। এই অবস্থায় হঠাত করে এই ঘটনায় চরম দুর্ভোগের মধ্যে পড়েন সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা। অনেকেই ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে শুরু করেন।

স্তব্ধ আপ-ডাউনের ট্রেন চলাচল

জানা যায়, ঘটনার জেরে জিরাট খামারগাছীতে দাঁড়িয়ে কয়েক ঘণ্টা থাকে একাধিক ডাউন ট্রেন। এমনকি বেশ কয়েকটি দুরপাল্লার ট্রেনও এই ঘটনায় দাঁড়িয়ে যায়। আটকে যায় উত্তরবঙ্গ এক্সপ্রেসও ( Uttarbanga Express)।

রেল সূত্রে জানা গিয়েছে, রাত নটা নাগাদ প্রায় তেত্রিশ হাজার ভোল্টের লাইনের তার রেলের ওভার হেডের উপর ছিঁড়ে পরে। আর এরপরেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। হঠাত করে এই ঘটনায় থমকে যায় ট্রেন চলাচল। তবে হাই ভোল্টেজ ওই তার ছিঁড়ে পড়লেও বড়সড় কোনও বিপদ হয়নি। আর সেটাই বড় রক্ষা বলছেন রেল আধিকারিকরা।

যদিও ঘটনার খবর পেয়েই ব্যান্ডেল এবং শেওড়াফুলি থেকে রেলের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও রেলের কর্মিরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছন। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখেন। শুধু তাই নয়, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হয়। রাত ১১ টা পর্যন্ত ওই লাইনে রেল চলাচল স্বাভাবিক করা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+