ইচ্ছে শক্তির কাছে হার মেনেছে সব বাধা, কেবল দুটি পায়ের উপরে ভরসা করেই পাণ্ডুয়ার সায়ন
পা দিয়ে লেখা পা দিয়েই খাওয়া, জন্ম থেকে দুই হাত নেই সায়ন মূর্মুর। তাই পা এর উপর ভরসা করেই বেঁচে থাকা। বিকলাঙ্গ ছেলেকে নিয়ে চলছে মায়ের লড়াই। পান্ডুয়ার পোটবা গ্রামের দীপঙ্কর প্রতিমা মূর্মুর ছেলে সায়ন মূর্মুর।
রানাগড় হাইস্কুলে ক্লাস সিক্সে পরে সে। দাদার সঙ্গে স্কুলে যায় আবার মা সঙ্গে করে নিয়ে যান। হাত নেই তাই কোনো কাজই প্রায় সে করতে পারত না সায়ন।মা তাকে শিখিয়েছেন পায়ের আঙুল দিয়ে পেন ধরে কি করে লিখতে হয়।চামচ দিয়ে কি করে খেতে হয়।

ছোটোবেলায় অভ্যাস করালে তবেই শেখা যায় তাই মা নিরলস পরিশ্রম করেন ছেলের জন্য।জন্মের পর যখন দেখলেন ছেলের বাহু মূল থেকেই দুটি হাত নেই তখন মন খারাপ হয়েছিল তবে ভগবানের সৃষ্টি ধরে নিয়ে সেই মন খারাপ ভুলেছেন।পরিবারের আয় বলতে সামান্য কিছু জমিতে চাষবাস।
সেই কাজে স্বামীকে সাহায্য করতে পারেন না।ছেলের পিছনে সারাদিন সময় চলে যায়। শুধু যেটুকু সময় ছেলে স্কুলে থাকে সেই সময় ছাড়া।হাত নেই তাই সায়ন বড় হয়ে কোনো কাজ করতে পারবে না থাকতে হবে পরের ভরসায় চিন্তা হয়।
ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ভক্ত সায়ন ভালোবাসে ফুটবল খেলতে। খেলা দেখার পাশাপাশি পড়াশোনায় তার খুব ঝোঁক।বাংলা পড়তে ভালোবাসে।মায়ের ইচ্ছা সে বড় হয়ে শিক্ষকতা করুক।












Click it and Unblock the Notifications