নতুন করে উত্তপ্ত হাওড়া, চাঞ্চল্যকর ভিডিও পোস্ট করে বিজেপিকে তোপ অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা সত্যি! নতুন করে ফের উত্তপ্ত হাওড়া। সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকলেও বেলার পর থেকে পরিস্থিতি ফের অশান্ত হয়ে ওঠে। এমনটাই জানা যাচ্ছে। শুধু তাই নয়, আজ শুক্রবার প্রচুর মানুষ রাস্তায় বেরিয়ে গতকালের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

নতুন করে উত্তপ্ত হাওড়া, লাঠিচার্জ পুলিশের

এরপর পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা গিয়েছে। অন্যদিকে চাঞ্চল্যকর ভিডিও পোস্ট করে ফের একবার বিজেপিকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার রামনবমীর মিছিল ঘিরে কার্যত ভয়ঙ্কর অশান্তির ঘটনা ঘটে। এরপর আজ সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল। কিন্তু বেলার পর থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়ার একাধিক জায়গাতে। ঘটনার প্রতিবাদ জানাতেই নতুন করে মানুষ রাস্তায় নামে। আর তা নিয়েই নতুন করে উত্তপ্ত ছড়িয়ে পড়ে। শিবপুরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন বহুতল লক্ষ্য করে ইট, পাথর, কাচের বোতল ছোঁড়া হয় বলে অভিযোগ। রাস্তার কিয়স্ক উল্টে ফেলা হয় বলেও অভিযোগ।

এমনকি তাতে একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ইটের আঘাত লেগেছে সাংবাদিকদের গায়েও। যদিও পরিস্থিতি সামাল দিতে পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। সিদ্ধিনাথ গুপ্তা, নিশাত পারভেজ থেকে শুরু করে পুলিশের সিনিয়র অফিসাররা ছুটে আসেন ঘটনাস্থলে। হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা সেখানে ছুটে যান এবং তারা মানুষকে বোঝানোর চেষ্টা করেন যেভাবে নতুন করে আর কোথাও অবরোধ বা কোথাও স্লোগান দেবেন না।

তারপরে পুলিশ লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে সেই এলাকা থেকে সরিয়ে দেয় এবং এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় উত্তেজনা রয়েছে গোটা শিবপুর এলাকা জুড়ে। ইতিমধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেজন্যে মাইকিং করা হচ্ছে পুলিশের তরফে।

অন্যদিকে রাম নবমীর মিছিলে রিভালভার নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের তরফে বেশ কয়েকটি ভিডিও সামনে আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বন্দুক হাতে মিছিলে একাধিক যুবক। আর তেমনই একটি ভিডিও পোস্ট করে অভিষেকের দাবি, বিজেপি ফের দাঙ্গাবাজ ফর্মুলা কাজে লাগাছে।

মিছিল থেকে দুই সম্প্রদায়ের মানুষকে পরস্পরের বিরুদ্ধে যাওয়ার উস্কানি দেওয়া হয়েছে বলেও টুইটে অভিযোগ তাঁর। এমনকি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বিজেপি রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের।

যদিও বিজেপির তরফে শমিক ভট্টাচার্যের দাবি, রাম নবমীর মিছিলে বিজেপির পাশাপাশি মানুষও স্বতঃস্ফূর্ত ভাবে যোগ দিয়েছে। সেখানে তৃণমূল কাউকে বন্দুক দিয়ে যদি ঢুকিয়ে দিয়ে ছবি তলা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতার। তবে এভাবে বিজেপিকে বদনাম করা যাবে না বলেও দাবি শমীক ভট্টাচার্যের।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+