Fire At Howrah: হাওড়ার খেলনা তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, দমকলের একাধিক ইঞ্জিন
Fire At Howrah: হাওড়ার প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। রবিবার বিকেল ৩টে নাগাদ এই আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে দাউ দাউ করে জ্বলে ওঠে। এবং পাশাপাশি এলাকাতেও ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে। এমনকি পাশের প্লাইউডের কারখানাতেও আগুন লেগে যায় বলে জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় দমকলের ৮ টি ইঞ্জিন।
একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। তবে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি (Fire At Howrah)। এমনকি ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর না থাকলেও অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক বলে জানা গিয়েছে।

দমকল সূত্রে জানা গেছে, কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে শর্ট সার্কিট থেকেই এই আগুন (Fire At Howrah) লাগতে পারে বলে প্রাথমিক অনুমান দমকল আধিকারিকদের। ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয় (Fire At Howrah)।
এলাকায় বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। জানা যাচ্ছে, এদিন ঘটনার সময় কারখানা বন্ধ ছিল। তবে ওই কারখানার মধ্যে প্রচুর পরিমানে প্লাস্টিকের দানা এবং প্লাইউড সামগ্রী মজুত ছিল বলে জানা যাচ্ছে। আর তা থাকায় মুহূর্তের মধ্যে আগুন গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে দুটি কারখানাই। কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের মোট ৮টি ইঞ্জিন। এই মুহূর্তে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছেন।












Click it and Unblock the Notifications