Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Eastern Railway Special Train: হাওড়া-ব্যান্ডেল শাখায় চলবে একাধিক স্পেশ্যাল লোকাল, রইল টাইমটেবিল

Eastern Railway Special Train: বেনারস সেতু সংস্কারের কাজ শুরু হয়েছে। যা চলছে দীর্ঘ সময় ধরে। আর এই কাজের জন্য টানা ৪২ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে পূর্ব রেলের তরফে। ফলে চরম দুর্ভোগের মধ্যে সাধারণ মানুষ। দিন হোক কিংবা রাত, কার্যত প্রত্যেকদিনই চরম সমস্যার মধ্যে নিত্য যাত্রীরা। যা নিয়ে ক্রমশ বাড়ছে ক্ষোভ। আর আঁচ পেয়েছেন পূর্ব রেলের আধিকারিকরাও। যে কোনও সময় আছড়ে পড়তে পারে তা।

আর এরপরেই নড়েচড়ে বসল রেল (Indian Rail)। সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাওড়া-ব্যান্ডেল শাখায় চার জোড়া স্পেশ্যাল লোকাল ট্রেন চালানোর। যাত্রীদের কথা মাথায় রেখেই এহেন বড় সিদ্ধান্ত রেলের (Eastern Railway Special Train)।

Eastern Railway Special Train -

তাতে কিছুটা হলেও যাত্রী ক্ষোভ সামাল দেওয়া সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। এই স্পেশ্যাল ট্রেনগুলি কখন কোথা থেকে ছাড়বে তা জানিয়ে ইতিমধ্যে পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

Eastern Railway Special Train: স্পেশ্যাল ট্রেনগুলি কখন ছাড়বে?

অফিসের সময়ে আপ এবং ডাউন লাইনে যাত্রীদের ভিড় থাকে। আর সে কথা মাথায় রেখেই স্পেশ্যাল ট্রেনগুলি (Eastern Railway Special Train) চালানো হবে। পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বিকেল ৫টা ৪৭ মিনিটে, সন্ধ্যা ৬টা ২৫ মিনিট, সাড়ে ৭টা এবং রাত সাড়ে ৮টা'য় হাওড়া-ব্যান্ডেল শাখায় বিশেষ লোকাল ট্রেনগুলি ছাড়বে। একই ভাবে হাওড়ায় আসার বিশেষ ট্রেনগুলি ভোর ৪ থেকেই ব্যান্ডেল থেকে ছাড়বে। অর্থাৎ ভোর ৪টে ৪৫ মিনিট, সকাল ৫টা ৪০ মিনিট, ৮টা ২৮ মিনিট এবং ৮টা ৫২ মিনিটে। এতে যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।

ব্রিজের দীর্ঘ কাজের জন্য একাধিক ট্রেন বাতিলের কথা জানায় পূর্ব রেল। সেই মতো ১৫টি লোকাল ট্রেন হাওড়া-ব্যান্ডেল শাখায় বাতিল করা হয়। একই ভাবে পাঁচ জোড়া শেওড়াফুলি লোকাল আপ এবং ডাউন লাইনে বাতিল থাকবে, বাতিল করা হয়েছে এক জোড়া শ্রীরামপুর লোকাল, এক জোড়া বেলুড় মঠ লোকাল। এছাড়াও একাধিক ট্রেনের সময়সূচিতে বদল আনা হয়েছে। শুধু তাই নয়, রেলের ব্রিজের কাজের জন্য বেশ কিছু ট্রেনকে ঘুরপথেও হাওড়ায় নিয়ে আসা হবে বলেও জানা যাচ্ছে।

বলে রাখা প্রয়োজন, হাওড়া এবং লিলুয়া স্টেশনের মাঝে দীর্ঘ পুরানো একটি বেনারস সেতু। আর সেই সেতুর সংস্কারের কাজে হাত দিয়েছে রেলওয়ে। আর তা সংস্কারের জন্য গত ২১ ডিসেম্বর থেকে পাওয়ার] ব্লক শুর হয়েছে। যা চলবে আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত। মোট ৪২ দিন। দীর্ঘ এই সময়ে কাজের জন্যেই এই ট্রেনগুলি বাতিল করা হয়। আপ মেন লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেশন হাওড়া। লাখ লাখ যাত্রী যাত্রা করে থাকেন। দীর্ঘ সময় ধরে চলা কাজের জন্য চূড়ান্ত সমস্যায় পড়তে হচ্ছিল আম আদমিকে। সে কথা ভেবেই চার জোড়া বিশেষ ট্রেন চালানো হবে বলে সিদ্ধান্ত রেলের। সেই মত আজ ২৮ ডিসেম্বর, অর্থাৎ শনিবার থেকেই সেই ট্রেন চলবে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত। এমনটাই জানানো হয়েছে রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+