ইন্ডিয়া ব্লক প্রসঙ্গে টানলেন কেরলের উদাহরণ! অভিষেকের বয়স কম...বিমান বসু
সিবিআই অভিযান অনেক আগেই হওয়া উচিত ছিল। মন্তব্য বিমান বসুর। এদিন সকাল থেকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িসহ ১২ টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই। এব্যাপারে এদিন ব্যান্ডেলে প্রশ্ন করা হলে বামফ্রন্ত চেয়ারম্যান বিমান বসু বলেন, যখন অয়ন শীলের থেকে তথ্য পাওয়া গিয়েছিল দেরি না করে যে নামগুলো পাওয়া গিয়েছিল সেই নাম ধরে ধরে দেখা উচিত ছিল।
বিমান বসু বলেন, রেট চার্ট করে ড্রাইভার থেকে শুরু করে গ্রুপ ডি, অন্যান্য কর্মচারী নিয়োগের ক্ষেত্রে, মিউনিসিপাল সার্ভিস পরীক্ষা না নিয়ে অয়ন শীলের সংস্থার মাধ্যমে টাকার বিনিময় লিস্ট তৈরি করা হয়েছিল। সেটা আরও আগেই এক্সপোজড হতে পারত। যাঁদের নাম আসবে, তাঁদের বাড়িতে অভিযান চালাতেই হবে। বলেন বিমান বসু।

বিমান বসু বলেন, এদিন, যেসব জায়গায় অভিযান হয়েছে, সেটা তথ্যের ভিত্তিতেই হচ্ছে। হাইকোর্টকে বলতে হচ্ছে ইডি এবং সিবিআই এত ধীর গতিতে কাজ করছে কেন। মোটামুটি সব গুছিয়ে নিয়েছে। তিনি বলেন, যেসব বাড়িতে এদিন তল্লাশি হয়েছে বিশাল বিশাল সব বাড়ি। কেউ বড়লোকের ছেলে হতেই পারে। কিন্তু সমস্ত বিষয়টা সন্দেহের উর্ধ্বে নয়। এখন পর্যন্ত যা হয়েছে দ্রুত রিপোর্ট জমা দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
কেন্দ্রীয় এজেন্সির তদন্তে ঢিলেমি নিয়ে বিমান বসু বলেন, কেন্দ্রীয় সংস্থাগুলোর কাজ এভাবে হওয়া উচিত নয়। এখানেও বোঝাপড়া আছে কিনা কে জানে। বোঝাপড়া না থাকলে এসব হতে পারে না। কটাক্ষ করে তিনি বলেন, কী করছেন তিনি? মাঝে মধ্যে বলেন, দরকার হলে আমি ফাঁসি কাঠে ঝুলে যাব। চুরি করে কেউ ফাঁসি কাটে ঝোলে?
বিমান বসু বলেন, চুরি করে অট্টালিকা বানালে কেউ ফাঁসি কাঠে ঝোলে না। বিদ্যাসাগরের বোধোদয় গল্পের গোপাল তার মাসির কান কামড়ে দিয়ে বলেছিল আগে কেন ভাল হওয়ার শিক্ষা দেয়নি।
রাজভবনের বাইরে ১৪৪ ধারা জারির মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না প্রসঙ্গে বিমান বসু বলেন, এটা তো সবাই ভাল করেই জানে। ওর না হয় বয়সটা কম। ও তো সাংসদ, নিয়ম-কানুন জানা উচিত। তিনি বলেন, কাল যদি আপনি লোক জুটিয়ে নিয়ে ওখানে কিছু করতে যান সেটার কি অনুমতি দেবে।
তিনি আরও বলেন, ভিক্টোরিয়া হাউস-এর সামনে যে সভাটা হয় সেটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য, আর কাউকে দেওয়া হয় না। অর্থাৎ আইনকে তারা বুড়ো আঙুল দেখাতে পারে, তাতে কোন অসুবিধা নেই, এটাই চলে আসছে।
ইন্ডিয়া ব্লক বাংলায় হবে কিনা, সেই প্রশ্নের জবাবে বিমান বসু বলেন, এখনও বসা হয়নি। বসা হলে ঠিক হবে। এ রাজ্যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, ইন্ডিয়া ব্লক ব্যাপারটা পশ্চিমবঙ্গে হবে কিনা সন্দেহ আছে।
যেমন কেরালায় দুটো ফ্রন্ট। এলডিএফ ও ইউডিএফ। এলডিএফ-এর নেতৃত্বে সিপিএম আর ইউডিএফ এর নেতৃত্বে আছে কংগ্রেস। সেখানে কি দুটো ফ্রন্ট মিলে একসঙ্গে লড়াই করতে পারে? যে কারণে ওখানে পারবে না, সেই কারণে এখানেও পারবে না। তিনি আরও বলেন, নিজেদের মধ্যে আলোচনা হয়নি। সেখানে তৃণমূলের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications