Bengal Panchayat Election Results 2023: অধরা রইল ছাত্রনেতা আনিসের স্বপ্ন! জয় পেলেন না দাদা সামসুদ্দিন
West Bengal Panchayat Election Results 2023: ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় উত্তাল হয় বাংলা! এনসাফ চেয়ে পথে নামে নাগরিক সমাজ। দিনের পর দিন আদালতের দরজায় ঘুরেছেন আনিসের বাবা। সময় গড়িয়েছে! কিন্তু বিচার হয়নি।
তদন্তও চলছে ধীর গতিতে। এই অবস্থায় বদলের স্বপ্ন দেখেছিল আনিসের পরিবার। আর তাই এবার পঞ্চায়েত ভোটে প্রয়াত ছাত্রনেতার দাদা সামসুদ্দিন খানকে প্রার্থী করে সিপিএম। আমতা দু'নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির ৪১ নম্বর আসনে প্রার্থী হন আনিসের দাদা।

আর প্রার্থী হয়ে ভাই আনিসের স্বপ্ন পূরণে লক্ষ্য নেন। কিন্তু সেই লক্ষ্য পূরণ হল না। হেরে গেলেন সামসুদ্দিন। তৃণমূল প্রার্থীর কাছে বড় হার তাঁর। যদিও সামসুদ্দিনের হারের কারন তৃণমূলের দেদার ছাপ্পা। এমনটাই অভিযোগ স্থানীয় বাম নেতৃত্বের। এক সিপিএম নেতার দাবি, ভোট ঘোষণার পর থেকেই এলাকায় সর্বত্র আতঙ্কের পরিস্থিতি ছিল। মানুষকে ভয় দেখানো থেকে শুরু করে বোমাবাজি। একের পর এক ঘটনা ঘটেছে।
এমনকি ভোটের দিনে ব্যাপক ছাপ্পা-বুথ জ্যাম করা হয়েছে বলে অভিযোগ বামেদের। আর সেই কারনেই সামসুদ্দিনের হার বলেই মনে করছেন তাঁরা। যদিও ফল প্রকাশের পর থেকে প্রয়াত ছাত্রনেতার পরিবারকে দেখা যায়নি প্রকাশ্যে। তবে নাম ঘোষণার পরেই সামসুদ্দিন একেবারে তৃণমূল স্ত্ররে প্রচার চালান। এমনকি আনিসের বাবাকে দেওয়াল লিখন করতে দেখা যায়।
আনিসের বাবা সালেম খান জানিয়ে ছিলেন, ছেলে সমাজ বদলের স্বপ্ন দেখতেন। আর সেই স্বপ্ন বাস্তব করতে দাদা রাজনীতিতে নেমেছেন বলে জানান সালেম খান। কিন্তু কয়েকটি ভোটে সব শেষ।
বলে রাখা প্রয়োজন, হাওড়ার আমতা এলাকার ছাত্রনেতা আনিস খান। গত বছর ফেব্রুয়ারিতে রহস্যজনক মৃত্যু হয় তাঁর। ঘটনায় অভিযোগ ওঠে পুলিশের একাংশের বিরুদ্ধে। অন্যদিকে আমতার কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েত আসনে সিপিএমের প্রার্থী হয়েছিলেন আনিস খানের মামা সাবির খান। তিনিও হেরে গিয়েছেন বলে জানা যাচ্ছে। বড় জয় পেয়েছেন তৃণমূলের প্রার্থীরা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications