কলকাতার মতো হাওড়ার দুর্গা পুজোও পাক ইউনেস্কোর স্বীকৃতি, দাবি তুললেন অরূপ রায়
হাওড়ার কমিশনারেট এলাকার সব পুজো কমিটিগুলোকে নিয়ে "ফোরাম ফর দুর্গোৎসব, হাওড়া" তৈরি করা হল। ওই নবগঠিত ফোরামের তরফ থেকে রবিবার সকালে হাওড়ার শরৎ সদনে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে এক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে হাওড়ার পুজো গুলিকেও ইউনেস্কোর স্বীকৃতি দেওয়ার দাবি ওঠে।
ওই বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা ফোরামের আহ্বায়ক অরূপ রায়। উপস্থিত ছিলেন বেলুড় মঠের স্বামী মুক্তেশানন্দজি মহারাজ, হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রাল রাজকুমার শর্বরী, পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী, বিধায়ক প্রিয়া পাল, কল্যাণ ঘোষ, গৌতম চৌধুরী, এডিএম পঞ্চায়েত সৌমেন পাল, সত্যব্রত সামন্ত, শ্যামল মিত্র, ভাস্কর ভট্টাচার্য, সুশোভন চট্টোপাধ্যায়, অরূপেশ ভট্টাচার্য সহ অন্যান্যরা।

এই বৈঠকে হাওড়া শহরের বিভিন্ন পুজো কমিটিগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিন থেকেই এই ফোরাম আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করলো। এদিন হাওড়া কমিশনারেট এলাকার মোট ১,৩৩২টি মধ্যে প্রায় ৯০০র বেশি পুজো কমিটি অংশ নিয়েছিল বলে ফোরামের তরফ থেকে জানানো হয়েছে।
এদিন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অরূপ রায় বলেন, একতাই বল। হাওড়ার রেজিস্টার্ড দুর্গা পুজোগুলো ঐক্যবদ্ধ করে আগামী দিনে তারা এগিয়ে যাবেন। এদের নিয়ে একটা ফোরাম তৈরি হয়েছে। ফোরামের লক্ষ্য হাওড়া পুজোর ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া।
ইউনেস্কো কলকাতার পুজোকে হেরিটেজ ঘোষণা করেছে। সেই মতো হাওড়ার পুজোগুলিকেও ইউনেস্কোর স্বীকৃতি দেওয়া হোক। সেই লক্ষ্যে সবাইকে এগিয়ে যেতে হবে, বলেন অরূপ রায়। তিনি আরও বলেন, এই ফোরামে রাজনীতির কোনও গন্ধ নেই। সকল পুজো কমিটিকেই ডাকা হয়েছে। রাজনীতির বাইরে ফোরাম তৈরি করা হয়েছে। এই ফোরাম সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করবে।
তিনি বলেন, হাওড়ার উত্তর থেকে দক্ষিণে প্রতিমা দর্শনের যাতায়াতে সমস্যা আছে। সেই ব্যাপারটি পরিবহন মন্ত্রীর সঙ্গে কথা বলে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে, যাতে সমন্বয় ঠিক হয়। উত্তর ও দক্ষিণের যোগাযোগ যাতে ঠিক থাকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications