Prostitution Racket: সন্দেশখালির আবহেই বিজেপি নেতার হোটেলে ফাঁস মধুচক্র! আন্দোলনের মোড় ঘুরিয়ে দেবে না তো?
সন্দেশখালির ঘটনায় দেশজুড়ে বিতর্ক। গভীর রাতে পার্টি অফিসে ডেকে পাঠানোর অভিযোগ উঠেছে শাসকদলের নেতাদের বিরুদ্ধে। মহিলাদের পিঠে বানানোর কথা বলে ডেকে পাঠানো হতো বলে অভিযোগ। শুধু তাই নয়, কোনও বাড়িতে সুন্দরী মহিলা রয়েছে তা খোঁজ করা হতো বলেও দাবি করা হচ্ছে।
ভয়ঙ্কর এই ঘটনা প্রকাশ্যে আসতেই চরম অস্বস্তিতে তৃণমূল। যদিও পুরো বিষয়টি তৃণমূলের তরফে সম্পূর্ণ ভাবে পরিকল্পিত বলা হলেও ইতিমধ্যে তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরা সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ।

একের পর এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে এই মামলা রুজু করা হয়েছে। ঘটনায় কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। বিশেষ করে মহিলাদের উপর এমন অত্যাচারের কথা সামনে আসতেই এলাকায় ছুঁটে গিয়েছেন বিজেপির মহিলা ব্রিগেড। একেবারে 'জঙ্গি আন্দোলন' চালাচ্ছেন শুভেন্দু-সুকান্ত মজুমদাররা। আন্দোলন যাতে কোনও ভাবেই দুর্বল না হয়ে পড়ে সেজন্য নাকি এই মুহূর্তে বঙ্গ সফর বাতিল করেছেন অমিত শাহ।
বঙ্গ বিজেপির পাশাপাশি কেন্দ্রের একাধিক কমিশন সন্দেশখালি নিয়ে সক্রিয় ভূমিকা নিচ্ছে। আদিবাসী কমিশন থেকে মানবাধিকার কমিশন এলাকায় আসছে। এলাকা ঘুরে, নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলে বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছে। সন্দেশখালির ঘটনায় বঙ্গ বিজেপিকে লোকসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন জোগাচ্ছে।
আর এই অবস্থায় হাওড়ার এক বিজেপি নেতার হোটেলে মধুচক্রে আসর প্রকাশ্যে। উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজন নাবালিকাকে। আর তা সামনে আসতেই পালটা প্রচারে নেমে পড়েছে তৃণমূল। বৃহস্পতিবার সাঁকরাইলের ধূলাগোড়ের হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে হাওড়ায় ১১ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার করা হয় হোটেল মালিক সব্যসাচী ঘোষ (৫০)-কেও। জিনি কিনা বিজেপির হাওড়া সদরের কিষাণ মোর্চার সম্পাদক। হোটেলের মালিক আন্দুলের বাসিন্দা বিজেপি নেতা সব্যসাচী ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ রয়েছে। হোটেলে মেয়েদের এনে দিনের পর দিন দেহব্যবসা চালানোর মতো অভিযোগও রয়েছে।
বুধবার রাতে অভিযানের সময় ঘটনাস্থল থেকে দু'জন নাবালিকা ও চার জন প্রাপ্তবয়স্ক মহিলাকেও উদ্ধার করা হয়। ধৃতদের বিরুদ্ধে পাচার আইন এবং পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। মহিলাদের উদ্ধার করে পাঠানো হয় লিলুয়া হোমে এবং দু'জন নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। আর এই ঘটনার পরেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী সায়ণী ঘোষ।
এক ভিডিও বার্তায় তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমুর্তিকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। বাংলায় নারীর সুরক্ষা এবং সম্মান নিয়ে প্রশ্ন করছে। আর সেই বিজেপিরই হাওড়া সদরের কিষাণ মোর্চার সম্পাদক সব্যসাচী ঘোষকে হাওড়ার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। দেহ ব্যবসার অভিযোগ রয়েছে।
"BJP is working overtime to malign Smt. Mamata Banerjee's image. The same BJP's Howrah Kisan Morcha Secretary, Sabyasachi Ghosh, has been arrested from a hotel in Sankrail for running a prostitution racket involving minor girls."
— All India Trinamool Congress (@AITCofficial) February 23, 2024
Our leader, @sayani06 had a strong reminder for… pic.twitter.com/9fgsm8jUVR
ফলে অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকটা আগে দেখা উচিত। নিজেদের সংশোধন করা উচিত বলে বিজেপিকে কটাক্ষ সায়ণীর। শুধু তাই নয়, সন্দেশখালির ঘটনা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে বলেও অভিযোগ। তবে ভারত সরকারের ডেটাই বলছে বাংলায় মা-বোনেরা সুরক্ষিত বলেও মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী।
শুধু সায়ণীই নয়, এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করছে শাসকদল। যা বঙ্গ বিজেপিকে অস্বস্তিতে ফেলবে না তো? প্রশ্ন রাজনৈতিকমহলের।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications