অবাধ সন্ত্রাসের ছবি বাংলায়: আক্রান্ত লকেট চট্টোপাধ্যায়, ভেঙে দেওয়া হল গাড়ি

চতুর্থ দফায় ভোট গ্রহণ চলছে। একের পর এক জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। আর এরই মধ্যে সামনে আসল আরও এক মারাত্মক অভিযোগ। খোদ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে মারধরের অভিযোগ

চতুর্থ দফার ভোট অবাধ করতে কোমর বেঁধে নামে নির্বাচন কমিশন। বাহিনী মোতায়েন থেকে শুরু করে একের পর এক ব্যবস্থা নেয় কমিশন। গত দফার থেকে এবার কিন্তু সকাল থেকে ভোট শুরু হতেই বদলে যায় ছবিটা। একের পর এক জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে।

কোথাও এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ। আবার কোথায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। সব মিলিয়ে সন্ত্রাসের ভোট দেখছে বাংলা। এরই মধ্যে শীতলকুচিতে গুলি চালানোর ঘটনা নয়া মাত্রা নিয়েছে। উত্তর থেকে দক্ষিণ সন্ত্রাসের ছবিটা এক।

আক্রান্ত প্রার্থী লকেট চট্টোপাধ্যায়

আক্রান্ত প্রার্থী লকেট চট্টোপাধ্যায়

চুঁচুড়ায় আক্রান্ত হলেন প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। লকেটকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়েছে বলেও অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন লকেট। সে জন্যই তাঁকে স্থানীয় বাসিন্দারা বাধা দেন।

এক নজরে ঘটনার বিস্তারিত

এক নজরে ঘটনার বিস্তারিত

জানা গিয়েছে , শনিবার সকালে সাড়ে ১০টা নাগাদ চুঁচুড়া বিধানসভার ৬৬ নং বুথে চাঞ্চল্যকর এই ঘটনাম ঘটে। লকেটের অভিযোগ, ওই বুথে তৃণমূলের মহিলা কর্মীরা ছাপ্পা ভোট দিচ্ছিলেন। স্যানিটাইজেশন দেওয়ার নামে ইভিএমের সামনে মহিলারা দাঁড়িয়েছিলেন বলে অভিযোগ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন লকেট। তিনি বাধা দিতেই তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূলের কর্মী ও সমর্থকরা। এমনটাই অভিযোগ। এমনকী তাঁকে ও তাঁর দলের কর্মীদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয় বলেও অভিযোগ করেন লকেট। পরে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় হাতেও আঘাত লেগেছে বলে অভিযোগ করেছেন তিনি।

প্রার্থীদের নিরাপত্তা নেই, অভিযোগ

প্রার্থীদের নিরাপত্তা নেই, অভিযোগ

লকেটের অভিযোগ প্রহসনের নামে ভোট চলছে। প্রশাসন,কমিশন কিছুই দেখতে পাচ্ছে না। প্রার্থীদের পর্যন্ত বাংলায় নিরাপত্তা নেই। এটা কি চলছে, অভিযোগ লকেটের। যদিও তৃণমূলের তরফে ছাপ্পা ভোটের অভিযোগ অস্বীকার করা হয়েছে। পাল্টা তৃণমূল বলেছে, লকেট ওই বুথে ঢুকে প্রার্থীদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন বলেই বাধা দেওয়া হয় তাঁকে। ইতিমধ্যে নির্বাচন কমিশনকে এই বিষয়ে বিস্তারিত অভিযোগ জানানো হয়েছে। যদিও লকেটের অভিযোগের পরেই নড়েচড়ে বসে কমিশন। ব্যাপক ধরপাকড় শুরু হয়।

শিরোনামে কসবা বিধানসভা কেন্দ্র

শিরোনামে কসবা বিধানসভা কেন্দ্র

চতুর্থ দফার ভোট চলছে রাজ্যের ৫ জেলার ৪৪ আসনে, সকাল থেকেই শিরোনামে কসবা বিধানসভা কেন্দ্র। বেশ কিছু জায়গা থেকেই আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। কসবার বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খান ভোট শুরুর পর থেকেই বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছেন। ভোট পরিচালনার পদ্ধতি নিয়ে একগুচ্ছ অভিযোগ আনলেন তিনি, তাঁর বক্তব্য কসবা এলাকার একাধিক বুথে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। বুথের সামনে জমায়েত করে রাখছেন তৃণমূলের সমর্থকরা। ৬৬ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সাথে তাঁর রীতিমত তুমুল বচসা বেঁধে যায়।

আক্রান্ত বাবুল সুপ্রিয়

আক্রান্ত বাবুল সুপ্রিয়

টালিগঞ্জে আক্রান্ত হলেন বাবুল সুপ্রিয়। তাঁকে ঘিরে ধরে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বাবুল সুপ্রিয়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+