সরকারি নিয়োগ প্রক্রিয়ায় ওএমআর কার্বন কপি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার এবার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল। এখন থেকে চাকরিপ্রার্থীদের OMR শিটের কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক করা হবে। শিয়ালদহে আয়োজিত এক সরকারি রোজগার মেলা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেছেন।

সিদ্ধান্তের ব্যাখ্যায় মুখ্যমন্ত্রী বলেন, "কার্বন কপি প্রত্যেক যুবক-যুবতীকে দেওয়া উচিত। এতদিন ওএমআর পদ্ধতিতে পরীক্ষা হলেও কার্বন কপি দেওয়া হয় না। স্বজনপোষণ, দুর্নীতি- এই শব্দগুলির উৎপত্তি এখান থেকেই আসে। তাই এবার থেকে কার্বন কপি দেওয়া হবে।" এই পদক্ষেপ দুর্নীতির উৎস বন্ধ করবে বলে তিনি মত দেন।

আগের সরকারের কঠোর সমালোচনা করে মুখ্যমন্ত্রী দাবি করেন, "পূর্বের সরকারের আমলে লাগাতার নিয়োগ দুর্নীতিতে গোটা দেশের কাছে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে।" তিনি জানান, নতুন সরকার আগামী বাজেট অধিবেশনেই নতুন নিয়োগ নীতির প্রস্তাব বিধানসভায় পেশ করতে পারে এবং তা দ্রুত কার্যকর করা হবে।

রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে মেধাবীদের কর্মসংস্থানের সুযোগ দেবে। তিনি আরও যোগ করেন, "স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক স্কোর, মৌখিকে অতিরিক্ত নম্বর রাখা যাবে না।" মৌখিকের ক্ষেত্রে একটি ন্যূনতম নম্বর রাখার কথাও তিনি উল্লেখ করেন, যা নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষতা বজায় রাখবে।

গত সরকারের আমলে মৌখিক পরীক্ষায় স্বজনপোষণের ব্যাপক অভিযোগ ছিল। মৌখিকে অতিরিক্ত নম্বর পাইয়ে দিয়ে 'অযোগ্য’রাও নিয়োগের সুযোগ পেয়েছিল। সেই বিতর্ক মাথায় রেখেই মৌখিকে ন্যূনতম নম্বর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুভেন্দু অভিযোগ করেন, তৃণমূল জমানায় SC, ST, অরিজিনাল OBC ও বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের সংরক্ষণেও সংবিধানের নিয়মাবলী মানা হয়নি।

১০০ শতাংশ দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নই সরকারের একমাত্র লক্ষ্য। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "২৬ হাজার চাকরি চুরি, টাকা নিয়ে একের পর অযোগ্যদের সুযোগ করে দেওয়ার মতো অভিযোগে পশ্চিমবঙ্গের নিয়োগ সিস্টেমটাই চলে গিয়েছে রসাতলে।" তিনি দাবি করেন, রাজ্যের এই দুর্নীতি দেখে রেল ও আধাসেনার মতো কেন্দ্রীয় সংস্থাগুলিও সতর্ক হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+