কারখানার ধোঁয়া দেখে ভিডিও করলেন রচনা, পালটা খোঁচা দিলেন লকেট
হুগলির ধোঁয়া নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবার আরও এক কদম এগিয়ে চিমনির ধোঁয়া দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় রিলস বানানের তৃণমূল প্রার্থী রচনা। এই ধোঁয়া হুগলির কারখানার। এমনই বক্তব্য দিদি নম্বর ওয়ানের। পাল্টা কটাক্ষ করেছেন হুগলির বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
রাজ্যে প্রচুর কলকারখানা হচ্ছে। হুগলিতে যেতে যেতে তিনি কল কারখানার ধোঁয়া দেখতে পেয়েছেন। রাজ্যের উন্নয়ন নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় এমনই বার্তা দিয়েছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। মিমও তৈরি হয় একাধিক। বিরোধীরাও সেই বিষয় নিয়ে কটাক্ষ করেছিলেন।

এবার আরও একটি ভিডিও দেখতে পাওয়া গেল। রচনা বন্দ্যোপাধ্যায় নিজেই রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করেছেন। বৃহস্পতিবার তিনি পান্ডুয়ার পথে যাচ্ছিলেন। সেখানে রাস্তার পাশে কারখানার চিমনি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। গাড়ি থামিয়ে তিনি ভিডিও করেন।
"আমাদের হুগলির ধোঁয়া। সিগারেট, বিড়ির ধোঁয়া নয়। এটা মেশিনের ধোঁয়া। আমি যাতায়াতের পথে সব সময় দেখি।" ভিডিওতে এই মন্তব্য করেছেন তৃণমূল প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। রাজ্যের শিল্প নিয়ে বিরোধীরা বরাবর কটাক্ষ করেন। সিঙ্গুর থেকে টাটারা কারখানা না করে চলে গিয়েছিল।
যদিও প্রচারে বেরিয়ে উন্নয়নের কথাই প্রচার করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির কল কারখানার কথা প্রচার করছেন। নতুন এই রিলসও ভাইরাল হয়ে গিয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের। বিরোধীরা কটাক্ষ শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই।
রচনা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের কথা কানে গিয়েছে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের কাছেও। এদিন লকেট বলেন, "মানুষ জানে কোনও কিছু হয়নি। সিঙ্গুরের কৃষক কাঁদছে। বুলডোজার দিয়ে টাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। ডানলপকে শেষ করে দিয়েছে। কারখানার সব যন্ত্র চুরি করেছে।"
হুগলির বিদায়ী সাংসদ খোঁচা দিয়ে আরও বলেন, "কীসের ধোঁয়া বলতে পারব না। সিগারেটের না কী চিমনির ধোঁয়া!আমি জানি না, উনি কী দেখতে পেয়েছেন।"
রাজ্যে ক্ষমতায় বিজেপি এলে ফের কারখানা হবে সিঙ্গুরের মাটিতে। এই কথা জোর গলায় মাঝেমধ্যেই বলেন লকেট চট্টোপাধ্যায়। এ দিন তিনি বলেন, "আমি তো কোনও উন্নয়ন দেখতে পাচ্ছি না। কোনও বড় শিল্প কি এসেছে?" টাটা জানিয়েছে বিজেপি ক্ষমতায় এলে এই রাজ্যে তারা শিল্প করবে। এদিন এই কথা জানান লকেট।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications