Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বড়দিনের আগে খারাপ খবর! ২২ ডিসেম্বর বাতিল বন্দে ভারত, হাওড়া থেকে ছাড়বে না এই ট্রেন

List of Train Cancelled: নন ইন্টারলকিংয়ের কাজের জন্য ফের ট্রেন বাতিলের খবর। তবে এবার বাংলায় নয়, মুরাদাবাদ ডিভিশনের মসিত রেলস্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজ হবে। আর সেজন্য আগামী ২২ থেকে ২৩ ডিসেম্বর লখনউ-মেরঠ বন্দে ভারত এক্সপ্রেস বাতিল করা হল।

শুধু তাই নয়, আগামী ১৯ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত আলাদা আলাদা তারিখে অন্তত ১৮ টি ট্রেন বাতিল (List of Train Cancelled) থাকবে বলে জানানো হয়েছে রেলের তরফে। একই সঙ্গে আরও বেশ কয়েকটি ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, দুদিন কুম্ভ এক্সপ্রেস লখনউ পর্যন্ত চালানো হবে।

train cancelled

সেই অনুযায়ী, আগামী ২২ এবং ২৩ ডিসেম্বর 12369 কুম্ভ এক্সপ্রেস লখনউ পর্যন্ত চালানো হবে। অন্যদিকে ২৩ এবং ২৪ ডিসেম্বর, 12370 কুম্ভ এক্সপ্রেস শুধুমাত্র লখনউ থেকে চলবে। এছাড়াও 12203 সহরসা-অমৃতসর গরীব রথ এক্সপ্রেস ২২ এবং ২৩ ডিসেম্বর লখনউ পর্যন্ত চলবে না।

List of Train Cancelled: কোন ট্রেনের কী আপডেট

শুধু তাই নয়, ২১ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ১২৫৫৭ সংক্রান্ত্রি সুপারফার্স্ট এক্সপ্রেস এবং ২২ থেকে ২৩ ডিসেম্বর, 12558 সপ্তক্রান্তি সুপারফাস্ট এক্সপ্রেসও লখনউ পর্যন্ত চালানো হবে না। পরিবর্তিত রুটেও চলবে একাধিক ট্রেন (List of Train Cancelled)। সমস্ত তথ্য রইল নীচে -

  • 22453 লখনউ-মেরঠ সিটি ২২ ডিসেম্বর
  • 22454 মিরাট সিটি-লখনউ ২৩ ডিসেম্বর
  • 22489/22490 লক্ষ্ণৌ-মিরাট নগর বন্দে ভারত ২২ থেকে ২৩ ডিসেম্বর
  • 15073 সিগরাউলি-টনকপুর ২১ এবং ২৪ ডিসেম্বর
  • 15075 শক্তিনগর-টনকপুর ২৩ ডিসেম্বর
  • 15076 টানাকপুর- শক্তিনগর ২২ ডিসেম্বর
  • 13006 অমৃতসর-হাওড়া মেল ২১ থেকে ২৩ ডিসেম্বর
  • 13005 হাওড়া - অমৃতসর মেল ১৯ থেকে ২১ ডিসেম্বর

এছাড়াও একাধিক ট্রেন বাতিল (List of Train Cancelled) করা হয়েছে বলে জানানো হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ট্রেনের অনুসন্ধান কিংবা বিশেষ অ্যাপে গিয়ে জেনে নিতে পারবেন। কিংবা সংশ্লিষ্ট টিকিট কাউন্টারেও তা জানা যাবে। বিস্তারিত জেনেই টিকিট কাটুন।

তবে দীর্ঘ ধরে একাধিক ট্রেন বাতিলের খবরে চরম ভোগান্তির মধ্যে পড়তে হবে সাধারণ মানুষ এবং নিত্য যাত্রীদের। আর এজন্য ভারতীয় রেলের তরফে ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, সপ্তাহ শেষ আসলেই কাজ শুরু হয় রেলে। বিভিন্ন সেক্টরে এই কাজ চলে। বাদ যায় না বাংলাও। আর এই কাজের জন্য চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+