TV9 Exit Poll: গুজরাতে মোদী ফ্যাক্টরেই বিজেপির রেকর্ড আসন! আভাস টিভি ৯-এর
বিজেপি গুজরাতে ক্ষমতায় রয়েছে ১৯৯৫ সাল থেকে। তবে বুথফেরত সমীক্ষা মিলে গেলে এবার গুজরাতের শাসনভার গেরুয়াবাহিনী ধরে রাখছে রেকর্ড সংখ্যক আসনে জয়লাভ করে। বিভিন্ন সংবাদমাধ্যমের মতো এমনই পূর্বাভাস মিলল টিভি ৯-এর বুথফেরত সমীক্ষাতেও। বিজেপির প্রাপ্ত ভোটের হার কমার আভাসও রয়েছে।

রেকর্ড আসন?
২০০২ সালে বিজেপি গুজরাতে সরকার গড়েছিল বিধানসভা নির্বাচনে ১২৭টি আসন জিতে। টিভি ৯-এর সমীক্ষা অনুযায়ী বিজেপি এবার জিততে পারে ১২৫ থেকে ১৩০টি আসন। কংগ্রেসের আসন কমে হতে পারে ৪০ থেকে ৫০। আপ খাতা খুলতে চলেছে, ৩ থেকে ৫টি আসনে জয়লাভ করতে পারে অরবিন্দ কেজরিওয়ালের দল। অন্যদের ঝুলিতে যেতে পারে ৩ থেকে ৭টি আসন।

শতকরা হার
বিজেপি ৪৭ শতাংশ, কংগ্রেস ৩৫ শতাংশ, আপ ১২ শতাংশ ও অন্যরা ৬ শতাংশ ভোট পেতে পারে। টিভি ৯-এর সমীক্ষাতেও আভাস বিজেপির প্রাপ্ত ভোটের হার কমবে, তবে আসন বাড়বে আগের চেয়ে অনেকটাই।

কোথায় কত?
টিভি ৯-এর সমীক্ষা অনুযায়ী বিজেপি দক্ষিণ গুজরাতেই জিততে পারে ২৮ থেকে ৩২টি আসন। কংগ্রেস ২ থেকে ৪টি, আপ ১ থেকে তিনটি। অন্যরা খাতা খুলতে পারবে না। উত্তর গুজরাতে বিজেপি ১৮ থেকে ২২টি, কংগ্রেস ৮ থেকে ১২টি এবং অন্যরা ১ থেকে তিনটি আসন জিততে পারে, উত্তর গুজরাতে আপের খাতা খোলার সম্ভাবনা নেই। মধ্য গুজরাতে বিজেপি দারুণ ফল করবে বলে আভাস দিচ্ছে টিভি ৯-এর বুথফেরত সমীক্ষা। এখানে বিজেপি ৬৪.৩ শতাংশ ভোট পেতে পারে। কংগ্রেস ২০.২ শতাংশ, আপ ১১.৪ শতাংশ এবং অন্যরা ৪ শতাংশ ভোট পেতে পারে। মধ্য গুজরাতে ৬১টির মধ্যে বিজেপি পেতে পারে ৪২ থেকে ৪৪টি আসন, কংগ্রেস ১৪ থেকে ১৮টি ও অন্যরা ১ থেকে ৩টি আসন। কচ্ছ-সৌরাষ্ট্রতে বিজেপি ৩৩ থেকে ৩৭টি, কংগ্রেস ১৪ থেকে ১৮, আপ ১ থেকে ৩ ও অন্যরা সর্বোচ্চ ১টি আসনে জিততে পারে।

ভোটের ফ্যাক্টর
মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেন্দ্র প্যাটেলকে ৬৮.৫ শতাংশ মানুষ পছন্দ করছেন বলেও জানানো হয়েছে টিভি ৯-এর বুথফেরত সমীক্ষায়। গুজরাতের নির্বাচনে মোদী ফ্যাক্টর ৪৫ শতাংশ বলে উল্লেখ রয়েছে সমীক্ষায়। কেজরিওয়ালের গ্যারান্টিতে খুশি ৭.২ শতাংশ মানুষ। গুজরাত মডেলের প্রভাব এবারের নির্বাচনে ১৯.৪ শতাংশ ছিল বলে আভাস দিয়েছে বুথফেরত সমীক্ষা। ভোটে প্রভাবের নিরিখে বেকারত্ব, মূল্যবৃদ্ধির প্রভাব ২৭.৯ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications