আইএসএলে এটিকে মোহনবাগানের জার্সি গায়ে চাপানো দামী ফুটবলার কারা

আইএসএলে এটিকে মোহনবাগানের জার্সি গায়ে চাপানো দামী ফুটবলার কারা

আর পাঁচ দিন পরেই গোয়ায় শুরু হচ্ছে অতি প্রতীক্ষিত ইন্ডিয়ান সুপার লিগ। টুর্নামেন্টের প্রথম দিন অর্থাৎ ২০ নভেম্বর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামছে এটিকে মোহনবাগান। ম্যাচ ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে ফুটবল প্রেমীদের মধ্যে। তার আগে দেখে নেওয়া যাক আন্টোনিও লোপেজ হাবাসের দলের সবচেয়ে দামী ফুটবলার কারা।

রয় কৃষ্ণা

রয় কৃষ্ণা

২০ নভেম্বর থেকে শুরু হতে চলা আইএসএলের অন্যতম দল এটিকে মোহনবাগানের সবচেয়ে দামী ফুটবলার ফিজির রয় কৃষ্ণা। গত বারের সর্বোচ্চ গোলদাতাকে এই মরশুমের জন্য ৪.৪ কোটি টাকা দিচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কা, সৃঞ্জয় বসুরা।

জাভি হার্নান্ডেজ

জাভি হার্নান্ডেজ

স্পেনের জাভি হার্নান্ডেজ এবারও এটিকে মোহনবাগানের জার্সিতে মাঝমাঠে বড় ভূমিকা পালন করবেন। তাঁকেও ৪.৪ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে আন্টোনিও লোপেজ হাবাসের দল।

ডেভিড উইলিয়ামস

ডেভিড উইলিয়ামস

অস্ট্রেলিয়ার আক্রমণ বিভাগের ফুটবলার ডেভিড উইলিয়ামস এবারও রয় কৃষ্ণার সঙ্গে আক্রমণ ভাগে জুটি বাঁধবেন। তাঁকে ৪ কোটি টাকা দিচ্ছে এটিকে মোহনবাগান।

এডু গার্সিয়া

এডু গার্সিয়া

স্পেনের স্ট্রাইকার এডু গার্সিয়াকে এই মরশুমের জন্য সাড়ে তিন কোটি টাকা দিচ্ছে এটিকে মোহনবাগান। সমান মূল্যে ডিফেন্ডার তিরিকে ধরে রেখেছে কলকাতার ক্লাব।

অন্যান্যরা

অন্যান্যরা

আয়ারল্যান্ডের কার্ল ম্যাকহুঘকে ২.৭ কোটি টাকা দিচ্ছে এটিকে মোহনবাগান। গোলরক্ষক ধীরাজ সিং পাচ্ছেন ২.১ কোটি টাকা। মাইকেল সোসাইরাজকে ১.৯ কোটি টাকা দিচ্ছে এটিকে মোহনবাগান। ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান এবং ব্র্যাড ইনম্যানকে ১.৭ কোটি টাকা দিচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কার দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+