Cristiano Ronaldo: ‘সময় এলেই বিদায় নেব’, পর্তুগালের হয়ে খেলতে নামার আগে রোনাল্ডোর মুখে ফের অবসর প্রসঙ্গ
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন লুইস সুয়ারেজ। এবার সেই পথেই হাঁটছেন রোনাল্ডো। ৩৯ বছর বয়সী পর্তুগিজ মহাতারকার অবসর নিয়ে চর্চার অন্ত নেই। অসবরের বিষয়ে নিয়ে ফের একবার মুখ খুললেন রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকা তাঁর অবসর নিয়ে ভাবনা প্রকাশ্যে আনলেন।
এক সপ্তাহের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার অবসর প্রসঙ্গে নিজের মতামত জানালেন রোনাল্ডো। নেশনস লিগের প্রথম ম্যাচে আগামী বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। রবিবার স্কটল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ রয়েছে পর্তুগালের। গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের আগে অবসর প্রসঙ্গে রোনাল্ডো বলেন, 'সময় এলেই আমি সরে (অবসর) করবো।'

ইউরোর পারফরম্যান্স নিয়ে সমালোচনা হলেও এখনই হাল ছাড়তে রাজি পর্তুগিজ মহাতারকা। তাঁর কথায়, 'সমালোচনা না অগ্রগতি হয় না। সবসময় এমনটাই হয়ে এসেছে। সবে সমালোচনা করলেই কি ইউরো কাপে ফলাফল পাল্টে যাবে? যাবে না।'
এই প্রসঙ্গে রোনাল্ডো আরও বলেন, তাই আমি নিজের পথ অনুসরণ করার চেষ্টা করি। যতটা সম্ভব পেশাদার থাকার চেষ্টা করি। শুধু গোল, অ্যাসিস্ট, উদাহরণ ও শৃঙ্খলা দিয়ে নয়, পেশাদারিত্ব দিয়েও দলকে যতটা সম্ভব সেরা উপায়ে সাহায্য করার চেষ্টা করি আমি। কারণ ফুটবল ভালো খেলা কিংবা গোল করার চেয়েও বড় কিছু। '
এক সপ্তাহ আগে তীয় দল থেকে অবসর নেওয়ার প্রসঙ্গে রোনাল্ডো জানিয়েছিলেন, 'আমি যখন জাতীয় দল থেকে অবসর নেব, কাউকে আগে থেকে কিছু জানাব না। আমার দিক থেকে সিদ্ধান্তটা হবে সাবলীল। তবে খুব ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত হবে সেটি।'
Derby: কলকাতা লিগের বদলা লখনউতে, যোগী রাজ্যের ডার্বিতে জয় মোহনবাগান এসজির
পর্তুগালের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিআরসেভেন বলেছেন, আমি জানি না খুব দ্রুতই শেষ করব নাকি দুই বা তিন বছর খেলা চালিয়ে যাবো। তবে সম্ভবত অবসর নিলে আমি আল নাসের ক্লাব থেকেই অবসর নেব।' অর্থ্যাত রোনাল্ডোর এই কথাতেই স্পষ্ট ফুটবল কেরিয়ারের শেষ লগ্নে এসে তিনি আর দলবদল করতে চান, আল নাসের ক্লাব থেকেই অবসর নেবেন।












Click it and Unblock the Notifications