কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ শীর্ষে জার্মানি-ইংল্যান্ড-ফ্রান্স-ইতালি, জয় স্পেনেরও
জিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ শীর্ষে জার্মানি-ইংল্যান্ড-ফ্রান্স-ইতালি, জয় স্পেনেরও
দাপুটে জয় হাসিলের মাধ্যমে ২০২২ সালের কাতার বিশ্বকাপের গ্রুপ শীর্ষে পৌঁছে গেল জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স এবং ইতালি। প্রতিযোগিতার অন্য গ্রুপের ম্যাচে জয় হাসিল করেছে স্পেন। সুইডেন এবং পোল্যান্ডেরও সঙ্গী হয়েছে বড় জয়। সবমিলিয়ে কাতার বিশ্বকাপের ইউরো যোগ্যতা অর্জন পর্বের মোকাবিলা হাড্ডাহাড্ডি হওয়ায়, তা জমজমাট হয়ে উঠেছে বলা চলে।

কাতার বিশ্বকাপের সি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে বুলগেরিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ইতালি। ২-০ গোলের ব্যবধানে ম্যাচ জেতে আজুরিরা। ইতালির হয়ে গোল করেন আন্দ্রেয়া বেলুট্টি ও ম্যানুয়েল লোকাতেল্লি। এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সংশ্লিষ্ট গ্রুপের শীর্ষ স্থানে অবস্থান করছে চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে জে গ্রুপে রোমানিয়ার বিরুদ্ধে মোকাবিলায় নেমেছিল জার্মানি। ১-০ গোলে ম্যাচ জিতেছে বেকেনবাওয়ারের দেশ। গোল করেছেন সার্জ গ্নাব্রি। এই জয়ের ফলে ২ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে সংশ্লিষ্ট গ্রুপের শীর্ষ স্থানে অবস্থান করছে জার্মানি।
আই গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আলবেনিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ইংল্যান্ড। ২-০ গোলে ম্যাচ জেতে ব্রিটিশরা। গোল করেছেন হ্যারি কেন ও ম্যাসন মাউন্ট। এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সংশ্লিষ্ট গ্রুপের শীর্ষে স্থানে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। কাতার বিশ্বকাপের ডি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে কাজাখস্তানকে হারিয়েছে ফ্রান্স। ২-০ গোলে ম্যাচের ফয়সলা নির্ধারিত হয়। বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে গোল করেন ওসমান ডেম্বলে এবং মালি। ২ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছে ফ্রান্স। গ্রুপ বি-র ম্যাচে জর্জিয়াকে ২-১ গোলে হারিয়েছে স্পেন। জয়ী দলের হয়ে গোল করেছেন ফেরান টোরেস, ড্যানি ওমলো।
কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বড় জয় পেয়েছে সুইডেন এবং পোল্যান্ড। যথাক্রমে কোসোভো এবং আনডোরাকে ৩-০ গোলে হারিয়েছে দুই দল। সবমিলিয়ে জমে উঠেছে মোকাবিলা।












Click it and Unblock the Notifications