করোনাকে হারিয়ে ইতালিতে কবে মাঠে ফুটবল গড়াতে পারে?
করোনার 'কালবেলা'-য় জোড় ধাক্কা ফুটবলে।করোনাকে হারিয়ে ইতালিতে কবে মাঠে ফুটবল গড়াতে পারে?
করোনার 'কালবেলা'-য় জোড় ধাক্কা ফুটবলে। মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে পৃথিবীর বিভিন্ন দেশকে লকডাউনের পথে হাঁটতে হয়েছে। যার ফলে দীর্ঘদিন ধরে খেলার মাঠের বিভিন্ন প্রতিযোগিতা বন্ধ। লকডাউনে স্তব্ধ হয়েছে যোগাযোগ। এই পরিস্থিতিতে করোনাকে হারিয়ে কবে থেকে ইতালিতে ফের ফুটবল শুরু হতে পারে,জানিয়ে দিল সেদেশের ফুটবল ফেডারেশন।

ইতালিয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, 'করোনা থেকে দেশ মুক্তি পেলে শীঘ্রই টুর্নামেন্ট শুরু করা হবে। সেক্ষেত্রে মে মাসের শেষ সপ্তাহ বা জুন মাসে টুর্নামেন্ট শুরু হত পারে বলে আশা করা যায়। আন্তর্জাতিক ম্যাচ নয়, মে মাসের শেষে বা জুনের শুরুতে ইতালীয় ক্লাব ফুটবলের ম্যাচ শুরু হতে পারে। '
ইতালীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলি গ্রাভিনা জানিয়েছেন, দেশে লকডাউন ওঠার তিন সপ্তাহের মধ্যে ফুটবল প্রতিযোগিতা শুরু করা যেতে পারে।
উল্লেখ্য করোনার কারণে ইতালিতে ৪ মে পর্যন্ত এখন লকডাউনের নির্দেশ দেওয়া রয়েছে। ইতালীয় রেডিও শোয়ে তাই দেশের ফুটবল প্রেসিডেন্ট জানিয়েছেন, লকডাউন উঠলে পরিস্থিতি বুঝে নেওয়া যাবে। তিন সপ্তাহ অপেক্ষার পর মাঠে ফুটবল গড়ানোর সম্ভাবনা দেখছি।
প্রসঙ্গত করোনা ভাইরাসের করাল গ্রাসে ইতালিতে ১ লক্ষ ৭২ হাজারের বেশি নাগরিক আক্রান্ত হন। যার মধ্যে ২২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এখনও ১ লক্ষ ৬০০০ নাগরিক চিকিৎসাধীন।












Click it and Unblock the Notifications