Sven-Goran Eriksson: এরিকসনের স্বপ্নপূরণ, লিভারপুলের কোচিংয়ে দেখা যাবে কর্কট রোগে আক্রান্ত বর্ষীয়ান কোচকে
লিভারপুলকে কোচিং করানো তাঁর স্বপ্ন ছিল। কিন্তু কোনও দিনই সেই সুযোগ পাননি। অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে ইংল্যান্ডের জাতীয় দলের প্রাক্তন কোচ স্বেন গোরান এরিকসনেরে। লিভারপুলের ডাগ আউটে বসতে চলেছেন এই বর্ষীয়ান ফুটবল ম্যানেজার।
ইউরোপের একাধিক ক্লাব এবং ইংল্যান্ডের জাতীয় দলে কোচিং করালেও এরিকসন লিভারপুলকে কোচিং করানোর স্বপ্ন দেখেছিলেন সারা জীবন ধরে। কিন্তু কখনও সেই সুযোগ আসেনি। অবশেষে এক ম্যাচের জন্য হলেও সেই সুযোগ তিনি পেতে চলেছেন। একটি প্রদর্শনী ম্যাচে লিভারপুল দলের ডাগ আউটে বসবেন এরিকসন। আগামী ২৩ মার্চ লিভারপুল লেজেন্ডস বনাম আয়াক্স লেজেন্ডেস-এর সেই ম্যাচে লিভারপুলের কোচের ভূমিকায় থাকবেন এরিকসন।
প্রাক্তন ইংল্যান্ড জাতীয় দলের কোচ এরিকসন জানুয়ারীতে প্রকাশ করেছিলেন যে তাঁর অগ্ন্যাশয়ের ক্যান্সার ধরা পড়েছে। এই পরিস্থিতি কর্কট রোগের সঙ্গে লড়াই করা এরিকসনকে তাঁর স্বপ্ন পূরণের ব্যবস্থা করে দিল লিভারপুল ক্লাব।
লিভারপুলের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, "ক্লাব এবং এলএফসি ফাউন্ডেশনের সাথে সংযুক্ত সকলেই অ্যানফিল্ডে এলএফসি ভক্তরা এরিকসনকে এবং তার পরিবারকে উষ্ণভাবে স্বাগত জানাবে।তিনি সেই দিন ডাগআউটের দায়িত্বেও থাকবেন। এই ম্যাচ থেকে একটি দুর্দান্ত তহবিল সংগ্রহের উপলক্ষ্যে উন্মুখ।
ইতালির লাজিও, পর্তুগালের বেনফিকা ও জন্মভূমি সুইডেনের গোথেনবার্গের কোচ ছিলেন এরিকসন। ক্লাব পর্যায়ে লিগ শিরোপা জয়ের পর তিনি ইংল্যান্ডের প্রথম বিদেশি কোচ হন। ডেভিড বেকহ্যাম, স্টিভেন জেরার্ড এবং ওয়েন রুনির মতো তারকাদের নিয়ে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইংল্যা্ডের জাতীয় দলের কোচ ছিলেন।
We are delighted to confirm Sven-Goran Eriksson will be part of the #LFCLegends management team for the game against Ajax Legends at Anfield
More info: https://t.co/qzBKmm4Htd pic.twitter.com/xsWr4KYUKf
— Liverpool FC (@LFC) February 13, 2024
এরিকসনের অধীনে ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছিল। ২০০৪ ইউরোতে পর্তুগালের কাছে শেষ আটে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। ২৩ মার্চ লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে হবে সেই খেলা। এরিকসনের পাশাপাশি লিভারপুলের কোচিং দলে দেখা যাবে ইয়ান রাশ, জন বার্নস, জন অলড্রিজের মতো কিংবদন্তিদের।
ব্রেন্ডস রজার্স ছাঁটাই হওয়ার পর ২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন ক্লপ। পরেই লিভারপুলের কোচ হিসাবে গত ৯ বছরে একের পর এক ট্রফি জিতেছেন। ৩০ বছর দল লিভারপুলকে প্রিমিয়ার লিগ জিতিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ-সহ সব ট্রফি জিতেছেন।
৯ বছরের সম্পর্ক শেষ হতে চলেছে চলতি মরশুম শেষেই। কোচ জুর্গেন ক্লপ লিভারপুর কোচের দায়িত্ব ছাড়ছেন মরশুম শেষেই। বিদায় বেলায় ইপিএল ট্রফিটা জেতাই লক্ষ্য তাঁর।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট













Click it and Unblock the Notifications