মন্ত্রী-সহ প্রভাবশালীদের বাঁচানোর চেষ্টা চলছে, অভিযোগ শুভেন্দুর, যুবভারতীতে মমতার গড়া তদন্ত কমিটির প্রধান
একজন ব্রোকারকে সামনে রেখে মন্ত্রী ও রাজ্যে ক্ষমতাসীনদের পরিবারের সদস্যদের রক্ষা করার চেষ্টা চলছে। গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় আজ এই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তাঁর মতে, ঘটনার এফআইআর দায়সারা ভাবে করা হয়েছে এবং মূল অভিযুক্তদের আড়াল করার চেষ্টা স্পষ্ট। সময়, গ্রেফতার ও অভিযোগের মধ্যে অসঙ্গতি রয়েছে, যা এই তদন্তের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে। শতদ্রুর ১৪ দিনের পুলিশি হেফাজত প্রসঙ্গে শুভেন্দু বলেন, ওঁকে বলির পাঁঠা করা হয়েছে। তবে শাহজাহানদের মতো প্রেসিডেন্সি জেলে উনি বহাল তবিয়তে থাকবেন। ভালো-মন্দ খাবেন, ফোন ব্যবহার করবেন।

শুভেন্দু অধিকারী বলেন, গতকাল কলকাতায় আন্তর্জাতিক ক্রীড়া তারকা লিওনেল মেসিকে কেন্দ্র করে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, তা শুধু পশ্চিমবঙ্গ বা ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং আন্তর্জাতিক স্তরে গোটা দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এই ঘটনা ভারতবাসী হিসেবে সকলের জন্য লজ্জাজনক এবং অপমানজনক।
বিরোধী দলনেতা বলেন, এই ক্রীড়া আয়োজনটি পরিকল্পিতভাবে একটি বাণিজ্যিক লুঠে পরিণত করা হয়েছিল। হাজার হাজার যুবক ও ক্রীড়াপ্রেমী অত্যন্ত উচ্চমূল্যের টিকিট কেটে মাঠে গিয়ে প্রতারিত হয়েছেন। মেসিকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে টিকিট বিক্রি করা হলেও বাস্তবে সাধারণ দর্শকদের সেই সুযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, নির্বাচনের আগে যুবসমাজের আবেগকে ব্যবহার করে রাজনৈতিক ও আর্থিক ফায়দা তোলার চেষ্টা করা হয়েছে।
শুভেন্দু আরও অভিযোগ করেন যে,অনুষ্ঠানের সময় দর্শকদের উপর নির্মমভাবে লাঠিচার্জ চলেছে। র্যাফ এবং সাদা পোশাকের পুলিশ যেভাবে যুবসমাজের উপর বলপ্রয়োগ করেছে, তা একেবারেই মেনে নেওয়া যায় না। বহু মানুষ আহত হয়েছেন, অথচ প্রশাসনের পক্ষ থেকে দায় স্বীকার না করে ঘটনার দায় চাপানোর চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।
এদিনই যুবভারতী কাণ্ডে গঠিত তদন্ত কমিটির প্রধান প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় যুবভারতী পরিদর্শনে যান। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, এই ঘটনার পর রাজ্য সরকার যে তথাকথিত তদন্ত কমিটি গঠন করেছে, তা লোকদেখানো এবং নিরপেক্ষ নয়। বিরোধী দলনেতা বলেন, কলকাতা পুলিশ ও বিধাননগর পুলিশকে সরিয়ে একজন বর্তমানে কর্মরত বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও দমকলমন্ত্রী সুজিত বোসের অবিলম্বে পদত্যাগ ও গ্রেফতারের দাবিও তোলেন শুভেন্দু।
শুভেন্দু অধিকারী টিকিট কালোবাজারি ও অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি তুলে ধরে বলেন, ২০ টাকার জলের বোতল ১৫০-২০০ টাকায়, ১০ টাকার চিপস ১০০ টাকায় এবং সাধারণ খাবার কয়েক গুণ দামে বিক্রি হয়েছে। দর্শকদের বাইরে থেকে জল নিয়ে ঢুকতে নিষেধ করা হলেও সরকার বা প্রশাসনের পক্ষ থেকে পানীয় জলের কোনও বিকল্প ব্যবস্থা করা হয়নি। এই পুরো ব্যবস্থার পিছনে কারা যুক্ত, কারা এই অর্থনৈতিক লুঠের সুবিধাভোগী-তার পূর্ণ তদন্ত হওয়া দরকার বলে তিনি দাবি করেন।
শুভেন্দু অধিকারী বলেন, এই ইস্যু এখানেই শেষ নয়। যুব মোর্চা ও বিজেপি আগামী দিনেও এই ঘটনার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে। তিনি স্পষ্ট করেন, পশ্চিমবঙ্গের ক্রীড়াক্ষেত্রকে রাজনৈতিক নিয়ন্ত্রণ ও দুর্নীতির হাত থেকে মুক্ত না করা গেলে ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরে রাজ্যের ওপর এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে। এই ঘটনায় প্রতারিত যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত বিজেপি এই লড়াই চালিয়ে যাবে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
মমতা সাধারণ মানুষকে দিচ্ছেন, নিয়ে নিচ্ছেন মোদী! দাবি অভিষেকের -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন?











Click it and Unblock the Notifications