Sunil Chhetri: এগিয়ে আসছে অবসরের দিন, দ্বিধায় থাকা সুনীল লিখলেন নিজের মনের কথা
ভারতীয় ফুটবলের একটা যুগের অবসান হতে চলেছে।আগামী ৬ জুন কলকাতায় কুয়েতের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন সুনীল ছেত্রী। যা তাঁর দুই দশকের আন্তর্জাতিক বর্ণাঢ্য কেরিয়ারে পর্দা নামিয়ে আনবে। যে কলকাতা থেকে ভারতীয় ফুটবলে যাত্রা শুরু করেছিলেন সুনীল ছেত্রী সেখানেই অবসর নিচ্ছেন ক্যাপ্টেন।
প্রত্যেকেই একটা সময় থামতে হয় ব্যতিক্রম নন সুনীল ছেত্রীও। কিন্তু অবসরের দিন যত এগিয়ে আসছে ততই কি আবেগতাড়িত হয়ে পড়েছেন ক্যাপ্টেন। বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি আবেগতাড়িত পোস্ট করেছেন সুনীল।

সুনীল তাঁর দীর্ঘ বার্তায় আরও লি্খেছেন, সময়ের সঙ্গে সঙ্গে আমি মাঝ বরাবর একটা জায়গা খুঁজে পেয়েছি, আর প্রতিটা দিনই আমি মাঠে থাকতে পারি এমন একটা আশীর্বাদ যা আমি কখনই গ্রহণ করিনি। তাই আমি আমার অধ্যায়গুলি গণনা করার সিদ্ধান্ত নিয়েছি, গভীর কৃতজ্ঞতার সাথে। কোন শঙ্কা নেই। পরিবর্তে, খেলাধুলার প্রতি, আমার দলের কাছে ঋণী হওয়ার অনুভূতি রয়েছে যে আমি এটি করতে পেরেছি। আমি যদি পারতাম, আমি এই অনুভূতিটি একটি বাক্সে বন্দী করতাম। যেগুলি আমার পরবর্তী সময়ে প্রশিক্ষণ নিতে সাহায্য করবে।'
দুই দশকের কাছাকাছি সময় ভারতীয় ফুটবলের সঙ্গে জড়িয়ে রয়েছেন সুনীল ছেত্রী। আন্তর্জাতিক গোল সংখ্যার নিরিখে রোনাল্ডো-মেসির পরেই রয়েছে সুনীলের স্থান। ছেত্রী ভারতের হয়ে ১৫০টি ম্যাচ খেলেছেন, প্রায় ২০ বছরের কেরিয়ারে ৯৪ টি গোল করেছেন। সুনীল ছেত্রী সেই শহরেই তাঁর আন্তর্জাতিক কেরিয়ার যেখানে তিনি মোহনবাগানের হয়ে ক্লাব ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন। ছেত্রী ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা একজন ফুটবলার হয়ে উঠেছেন।
Arrived in the 𝘾𝙞𝙩𝙮 𝙤𝙛 𝙅𝙤𝙮! 📍🛬#ThankYouSC11 #FIFAWorldCup 🏆 #BlueTigers 🐯 #IndianFootball ⚽️ pic.twitter.com/RwyWckr9TO
— Indian Football Team (@IndianFootball) May 29, 2024
আগামী ৬ জুন আবেগে চোখের জলে যে ভাসবে গোটা যুবভারতী তা বলাই যায়। কারণ ক্যাপ্টেন শেষবার ভারতীয় দলের নীল জার্সিতে মাঠে নামবেন। বুধবারই কলকাতায় চলে এল ভারতীয় দল। বুধবার সুনীলদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন জনা পঞ্চাশেক দর্শক। লম্বা ব্যানার ছিল তাঁদের সঙ্গে। সুনীলেরা বেরোতেই তাঁদের নামে চিৎকার শুরু হয়ে যায়।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications