Sunil Chhetri: প্রত্যাবর্তনের ম্যাচে গোল করলেন সুনীল, মলদ্বীপের বিরুদ্ধে সহজ জয় পেল ভারত
দলে ফিরলেন সুনীল ছেত্রী, জয়ে ফিরল ভারতীয় দল। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আগে ফ্রেন্ডলি ম্যাচে মলদ্বীপের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। এই ম্যাচ ছিল ভারতীয় দলে সুনীল ছেত্রীর প্রত্যাবর্তনের ম্যাচ। অবসর ভেঙে ভারতীয় দলে ফিরেই গোল করলেন সুনীল ছেত্রী। ভারত জিতল ৩-০ গোলে।
ফিফা ক্রমতালিকায় ভারতের (১২৬) থেকে ৩৬ ধাপ নীচে থাকা মলদ্বীপ (১৬২) , এই দলের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্বক খেলতে শুরু করে ভারত। আক্রমণভাগে সুনীল থাকায় ভারতের আক্রমণের শক্তি ছিল বেশি। লিস্টন কোলাসো ও মহেশ নাওরেম সিং গিট ছোট পাসে খেলছিল ভারত। তবে ভারতকে গোল পেতে অপেক্ষা করতে হয় ৩৫ মিনিট পর্যন্ত। ভারতর হয়ে প্রথম গোল করলেন রাহুল ভেকে। ব্রেন্ডন কর্নার থেকে হেডে গোল করে ভারতকে এগিয়ে দেন রাহুল।

এরপর প্রথমার্ধে গোল করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি ভারত। ফলে ১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে ভারত। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল সংখ্যা বৃদ্ধির জন্য মরিয়া হয়ে উঠে ভারত। ফারুক চৌধুরী গোলে সুযোগ শুরুতেই নষ্ট করেন। এরপর ৬৫ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন লি্স্টন। তবে কয়েক মিনিটের মধ্যেই গোল করলেন সেই লিস্টনই।
প্রত্যাবর্তনের ম্যাচে গোল করেন ভক্তদের আশা পূরণ করলেন সুনীল।ভক্তদের আশাহত করেননি সুনীল। ৭৬ মিনিটের মাথায় লিস্টনের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন সুনীল। তার পরে হাতজোড় করে এগিয়ে যান গ্যালারির দিকে। চোখ তাঁর ভিজে গিয়েছিল আবেগে। এই নিয়ে জাতীয় দলের হয়ে ৯৫টা গোল করলেন।
এরপর ৮২ মিনিটে সুনীলকে তুলে নেন কোচ মার্কুয়েজ। তবে সুনীল কিন্তু বুঝিয়ে দিলেন তিনি এখন ও গোল করতে পারেন। মার্কুয়েজের কোচিংয়ে প্রথম জয় পেল ভারত। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত। এই ম্যাচের আগে ভারতীয় দল কিন্ত প্রস্তুতিটা সেরে নিল ভারত। জয়ের মধ্যেও ব্রেন্ডনের চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ভারতীয় শিবিরে। বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন তিনি।












Click it and Unblock the Notifications