খালিদের পরিকল্পনায় ব্রাত্য সুনীল, ভারতীয় দলের শিবিরে ডাক ৩৫ ফুটবলারকে
ভারতীয় ফুটবল দলের নতুন কোচ হয়েছেন খালিদ জামিল। তবে সুনীল ছেত্রী যে তাঁর পরিকল্পনায় নেই সেটা বুঝিয়ে দিলেন সম্ভাব্য দলে ৩৫ ফুটবলারকে ডাকার মধ্যে দিয়েই। ইতিমধ্যেই ২২ জন ফুটবলার সিএএফএ নেশনস কাপে ভারতীয় দলের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন। বাকিরা যোগ দেবেন ডুরান্ড কাপে ক্লাবের খেলা শেষ হলেই।
আজ থেকে বেঙ্গালুরুতে ভারতীয় দলের শিবির শুরু হলো। ভারত রয়েছে গ্রুপ বি-তে, নেশনস কাপের খেলাগুলি হবে তাজিকিস্তানের হিসরে। ২৯ অগাস্ট তাজিকিস্তান, ১ সেপ্টেম্বর ইরান এবং ৪ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। নেশনস কাপের পাশাপাশি ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে সিঙ্গাপুরের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ম্যাচের দল বেছে নেওয়া হবে। জাতীয় দলের শিবিরে যোগদানের জন্য প্লেয়ারদের ছাড়তে ক্লাবগুলিকে আর্জি জানিয়েছে ফেডারেশন।

ইস্টবেঙ্গল থেকে শিবিরে ডাক পাওয়া ফুটবলাররা হলেন আনোয়ার আলি, জিকসন সিং, মহেশ সিং নওরেম। মোহনবাগান সুপার জায়ান্টের অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, লালেংমাউইয়া, লিস্টন কোলাসো, মনবীর সিং, সাহাল আবদুল সামাদ ও বিশাল কাইথ ডাক পেয়েছেন।












Click it and Unblock the Notifications