নয়াদিল্লির পর বিশাখাপত্তনম ও শিলং থেকে আই লিগে খেলার জন্য দরপত্র তুলল দুই ক্লাব

নয়াদিল্লির পর বিশাখাপত্তনম ও শিলং থেকে আই লিগে খেলার জন্য দরপত্র তুলল দুই ক্লাব

আসন্ন মরসুমে আইএলএলে খেলতে চলেছে মোহনবাগান। এইটিকের সঙ্গে গাঁটছড়া বেধে আইসএল খেলতে চলেছে ক্লাব। আই লিগে চ্যাম্পিয়ন মোহনবাগানের ছেড়ে যাওয়া জায়গায় নতুন ক্লাবের জন্য দরপত্র তোলার আহ্বান জানিয়েছিল এআইএফএফ। নয়াদিল্লির সুদেবা এফসি নতুন ফুটবল মরসুমে আই লিগে কর্পোরেট টিম হিসেবে আসতে চাইছে, জানা ছিল এবার এআইএফএফের দরপত্র তুলল ভারতের আরও দুই ক্লাব।

দরপত্র তুলেছে নতুন দুই ক্লাব

দরপত্র তুলেছে নতুন দুই ক্লাব

জানা গিয়েছে আসন্ন মরসুমে আই লিগে খেলার জন্য দিল্লির সুদেবার সঙ্গে বিশাখাপত্তনমের শ্রীনিধি এফসি ও শিলংয়ের রিনথি এফসি দরপত্র তুলেছে। শনিবার দরপত্র তোলার ১০ দিনের সময় শেষ হয়েছে।

ফেডারেশনের পক্ষ থেকে যা জানানো হয়েছিল

ফেডারেশনের পক্ষ থেকে যা জানানো হয়েছিল

ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে শহরে আইএসএল বা আই লিগের দল রয়েছে, সেই শহর থেকে নতুন দল নেওয়া হবে না। সেক্ষেত্রে নয়াদিল্লির পাশাপাশি রাঁচি, আহমেদাবাদ, লখনউয়ের মতো শহর থেকে দল দেখতে চাইছে এআইএফএফ।

বিশাখাপত্তনমের শ্রীনিধি এফসি সম্পর্কে তথ্য

বিশাখাপত্তনমের শ্রীনিধি এফসি সম্পর্কে তথ্য

শ্রীনিধি মূলত শিক্ষা প্রতিষ্ঠান। বিশাখাপত্তনমে, হায়দরাবাদে শ্রীনিধির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। হায়দরাবাদে এদের নিজেস্ব ফুটবল অ্যাকাডেমিও রয়েছে। তবে হায়দরাবাদ থেকে ইতিমধ্যেই আইএসএলের দল রয়েছে। সেই কারণেই সেখান থেকে আই লিগের জন্য নতুন দল হবে না, সেই কারণেই শ্রীনিধি এফসি বিশাখাপত্তনম থেকে খেলতে চায়।

আই লিগের জন্য দরপত্র তুলেছে রিনথি এফসি

আই লিগের জন্য দরপত্র তুলেছে রিনথি এফসি

শিলং লিগে রানার্স হয়েছে রিনথি এফসি। তারা এবার নতুন করে ভালো স্পনসর পেয়ে আই লিগে খেলে তারা মেঘালয়ের ফুটবলকে নতুন স্বপ্ন দেখাতে চায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+