Suspension For Kiss: মহিলা বিশ্বকাপ ফাইনালে চুমু বিতর্ক, ফিফার শাস্তি পেলেন স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি

Suspension For Kiss: মহিলা বিশ্বকাপ ফুটবলের ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের চুমুকাণ্ডে চমকে গিয়েছিল ফুটবলবিশ্ব। স্পেনের ফুটবল মহল তোলপাড় সে দেশের ফুটবল ফেডারেশনের সভাপতির শাস্তির দাবিতে।

তার আগেই স্প্যানিশ ফুটবল নিয়ামক সংস্থার সভাপতি লুইস রুবিয়ালসকে সাসপেন্ড করল ফিফা। শাস্তি আপাতত ৯০ দিনের জন্য কার্যকর থাকবে।

Suspension For Kiss: মহিলা বিশ্বকাপ ফাইনালে চুমু বিতর্ক,

স্পেন এই প্রথমবার মহিলা বিশ্বকাপ জিতেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রুবিয়ালেসের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। ফিফা আজ ৯০ দিনের জন্য রুবিয়ালেসকে সাসপেন্ড করে জানিয়েছে, মহিলা বিশ্বকাপ ফাইনালের দিন তাঁর আচরণের তদন্ত করে দেখবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার শৃঙ্খলারক্ষা কমিটি।

স্পেনের মহিলা দলের তারকা ফুটবলার জেনি হারমোসোর সম্মতি না নিয়েই তাঁর ঠোটে চুম্বন করেছিলেন রুবিয়ালেস। তার আগে তাঁকে আলিঙ্গন করার পাশাপাশি গালেও চুমু খেয়েছিলেন। স্পেনের ফুটবলাররা যখন বিশ্বকাপ জেতার পর পদক পরে একে একে আসছিলেন তাঁদের প্রত্যেককেই জড়িয়ে ধরে গালে চুমু খাচ্ছিলেন রুবিয়ালেস। বাড়াবাড়ি করে বসেন হারমোসোর ক্ষেত্রে।

স্পেনের ফুটবল সংস্থার তরফে হারমোসোর বিবৃতি প্রকাশ করে ধাপাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। যেখানে হারমোসো বিষয়টিকে আনন্দের মুহূর্তে আবেগঘন স্নেহচুম্বন বলে উল্লেখ করেছিলেন। সমালোচকদের নির্বোধ বলে আক্রমণ করেছিলেন রুবিয়ালেস। যদিও ওই ফুটবলার ইনস্টাগ্রাম লাইভে এবং পরেও জানান, ফুটবল ফেডারেশন সভাপতির আচরণ তাঁর ভালো লাগেনি।

Suspension For Kiss: মহিলা বিশ্বকাপ ফাইনালে চুমু বিতর্ক,

হারমোসোকে চুম্বনের পাশাপাশি স্পেনের জেতার সেলিব্রেশনে মেতে রুবিয়ালেস স্পেনের রানি লেতিজিয়া ও তাঁর কন্য়া সোফিয়ার উপস্থিতিতেও অশালীন আচরণ করেছিলেন বলে অভিযোগ। এই সব কাণ্ড স্পেনের বিশ্বকাপ জয়ের বিষয় থেকে দৃষ্টি ঘুরিয়েছে বলে ক্ষুব্ধ ফুটবল মহল। স্পেনের সরকারের চাপের মুখে গতকাল পদত্যাগ করেননি রুবিয়ালেস। তার মধ্যেই ফিফার এই শাস্তি।

স্পেনের ফুটবল ফেডারেশনের জরুরি বৈঠক হয়েছিল গতকাল। সরকারের পাশাপাশি মহিলা ফুটবলার, বিভিন্ন ক্লাব ও আধিকারিকরা ইতিমধ্যেই রুবিয়ালেসের পদত্যাগ দাবি করেছেন। ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি কবে তদন্ত রিপোর্ট জমা দেবে তা স্পষ্ট না হলেও বড় ধরনের নির্বাসন ও জরিমানা হতে পারে রুবিয়ালেসের।

স্পেনের সরকার হায়ার কাউন্সিল অব স্পোর্টসের মাধ্যমে দেশের আইন লঙ্ঘনের অভিযোগ এনে রুবিয়ালেসের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে। শুনানি শুরু হলে যাতে রুবিয়ালেসকে এমনিতেই সরানো যায়। তবে ফিফাই আপাতত তাঁকে ঠুঁটো জগন্নাথ বানিয়ে দিল। রুবিয়ালেসের দাবি, পারস্পরিক সম্মতিতেই হারমোসার চুম্বন করেছিলেন। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।

(ছবি- পিটিআই ও জেনি হারমোসো ইনস্টাগ্রাম)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+