Euro Cup 2024: স্প্যানিশ দাপট অব্যাহত, ইতালিকে হারিয়ে প্রি-কোয়ার্টারের পথে স্পেন

ইউরোতে স্প্যানিশ দাপট অব্যাহত। ক্রোয়েশিয়ার পর এবার ইতালিকেও হারিয়ে দিল স্পেন, ম্যাচের ফল ১-০। পর পর দুই ম্যাচ জিতে প্রি-কোয়ার্টার ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেল স্পেন।

এবারের ইউরোর গ্রুপ পর্বে অন্যতম উত্তেজক ম্যাচ ছিল‌ এটি, কিন্তু স্পেনের বিরুদ্ধে সেভাবে লড়াই দিতে পারল না ইতালি। স্পেনের পাসিং ফুটবলের চাপে প্রথম থেকেই ব্যস্ত থাকতে হল ইতালি ডিফেন্সকে। এমন ম্যাচেরই প্রত্যাশা ছিল। অন্যতম দুই সেরা দলের লড়াই। এই গ্রুপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ।প্রথমার্ধেই অন্তত তিন গোলে এগিয়ে যেতে পারত স্পেন। সুযোগ নষ্টের কারণে কোনওটিই হয়নি। প্রথমার্ধ গোলশূন্যই থাকে। প্রথমার্ধের শেষ মুহূর্তে হলুদ কার্ড দেখেন স্প্যানিশ মিডফিল্ডার রড্রি।

spin

গোলশূন্য ড্র থেকে বিরতি থেকে ফিরে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। ৫২ মিনিটে পেদ্রির নেওয়া শট একটুর জন্য বার ঘেঁষে চলে যায়।৫৫ মিনিটে বাঁ দিক থেকে বক্সে বল পাঠান নিকো উইলিয়ামস। হেড করলেও কোনও রকমে ছোঁয়া লাগে মোরাতার। ইতালির গোলরক্ষকের হাতে বলের দিক বদলে যায়। কিন্তু ইতালি ডিফেন্ডার ক্যালাফিয়োরি পায়ে ধাক্কা খেয়ে বল জালে চলে যায়। ক্যালোফিয়োরির আত্মঘাতী গোলে লিড নেয় স্পেন।

স্পেনের ক্রমাগত আক্রমণের চাপের মাঝে রক্ষণাত্মক হয়ে যায় ইতালি। তবু মাঝেমাঝে তারাও উঠে আসছিল প্রতি আক্রমণে।এরপর একাধিক সুযোগ তৈরি করেছি‌ল স্প্যানিশরা। কিন্তু তা গোলে রূপান্তরিত হয়নি। ফলে ১ গোলে জিতেই মাঠ ছাড়তে হল স্পেনকে।

এই ম্যাচ অন্তত হাফডজন গোলে জিততেই পারত স্পেন। তবে সেটা যে পারেনি তার পুরো কৃতিত্ব দিতে হবে ডোনারুম্মাকে। তিনি যদি প্রাচীরের মতো না দাঁড়াতেন গোলের নীচে তাহলে অনায়াসে ইতালিকে ইউরোর ইতিহাসে সবথেকে লজ্জাজনক হার 'উপহার' দিতে পারতেন মোরাতারা। ম্যাচের শুরুর দিকে পেদ্রির হেড বাঁচিয়ে শুরু করেছিলেন ডোনারুম্মা।

গ্রুপ বি থেকে প্রথম দুই ম্যাচে ক্রোয়েশিয়া ও ইতালিকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। এক জয় আর এক হারে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালি।পরপর দু'ম্যাচ জিতে এবং এক ম্যাচ বাকি থাকতেই প্রি-কোয়ার্টার প্রায় নিশ্চিত করে ফেলল স্পেন। তাঁদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ আলবেনিয়ার বিরুদ্ধে। অন্যদিকে ইতালি খেলবে ক্রোয়েশিয়ার সঙ্গে। প্রি-কোয়ার্টারে নীল জার্সি দেখা যাবে কিনা তা পুরোপুরো নির্ভর করবে এই ম্যাচের ওপরই।


গত ইউরোতে এই ইতালির কাছে সেমিফাইনালে হেরেই বিদায় নিয়েছিল স্পেন। তাই এবার ছিল বদলা নেওয়ার পালা। আজুরিদের হারিয়ে গ্রুপ পর্বেই মধুর প্রতিশোধ নিয়ে নিল স্পেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+