করোনা আতঙ্কে স্তব্ধ ফুটবল জগৎ! কেউ বান্ধবীর সঙ্গে কুকিংয়ে ব্যস্ত, কেউ বা পোষ্যের সঙ্গে ফুটবল খেলায়

করোনা আতঙ্কে স্তব্ধ ফুটবল জগৎ! কেউ বান্ধবীর সঙ্গে কুকিংয়ে ব্যস্ত, কেউ বা পোষ্যের সঙ্গে ফুটবল খেলায়

করোনা আতঙ্কে ইউরোপ জুড়ে স্তব্ধতার ছবি। করোনা আতঙ্কে রীতিমত জর্জরিত গোটা বিশ্ব। প্রতিদিনই বিশ্বের বিভিন্ন প্রান্তে লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা ভাইরাসের প্রার্দুভাবকে ইতিমধ্যেই মরামারি হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে। চিনের ইউহান প্রদেশ থেকে করোনার এপিসেন্টার এখন ইউরোপ! ইউরোপের ইতালিতে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। করোনায় থাবা স্তব্ধ বিশ্ব।

খেলার দুনিয়ায় প্রভাব

খেলার দুনিয়ায় প্রভাব

করোনার তীব্রতা প্রভাব ফেলেছে খেলার দুনিয়াতেও। ক্রিকেট থেকে ফুটবল,বিশ্বের বিভিন্ন টুর্নামেন্ট এখন স্থগিত করা হয়েছে। ৩ এপ্রিল পর্যন্ত প্রিমিয়র লিগের সব ম্যাচ স্থগিত। ইউরোপের অনান্য লিগে এখন স্থগিত। ইতালির সিরি এ লিগ স্থগিত করা হয়েছে। এই করোনা আতঙ্কের মাঝে খেলোয়াড়দের অবসর কীভবে কাটছে একনজরে দেখে নেওয়া যাক।

রিয়াল মাদ্রিদ অধিনায়ক কী করছেন

রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্গিও ব়্যামস সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে করোনা আতঙ্কের কারণে বন্দি তিনি। তাই ট্রেডমিলে গা ঘামাচ্ছেন ব়্যামস।

মার্কো অ্যাসেনসিও

হাঁটুতে অস্ত্রোপচারের পর দ্রুত মাঠে ফিরতে চান মার্কো অ্যাসেনসিও। করোনা আতঙ্কের মাঝে গৃহবন্দি মার্কো তাই নিজের ফিটনেস নিয়ে সচেতন। ওয়ার্ক আউট করার ভিডিও পোস্ট করেছেন মার্কো।

রিয়াল তারকা বেঞ্জেমা

রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার বেঞ্জেমা করেনা থাবা থেকে বাঁচতে গৃহবন্দি। ট্রেডমিলে দৌড় প্র্যাকটিস করার ভিডিও পোস্ট করেছেন বেঞ্জেমা। অন্য এক ভিডিওতে পোষ্য কুকুরের সঙ্গে খুনসুটি করে খেলার ভিডিও ফ্যানেদের সঙ্গে শেয়ার করেন বেঞ্জেমা।

বার্সেলোনা স্টার লুই সুয়ারেজ

বার্সেলোনা স্টার লুই সুয়ারেজ অবশ্য ব়্যামসের থেকে অনেকটা এগিয়ে রয়েছেন। গত সপ্তাহেই করোনা থাবার কারণে সাবধানতা নিতে শুরু করেছেন সুয়ারেজ। ক্লাবের দরজা আপাতত করোনা থাবার বন্ধ হওয়ায় কারণে রুটিন পাল্টে জিমে আরও বেশি গা ঘামাচ্ছেন। গত সপ্তাহেই সেই ভিডিও পোস্ট করেছিলেন তিনি। ট্রেডমিলে দৌড়ের ভিডিও পোস্ট করেন সুয়ারেজ।

ডগলাস কোস্টা

জুভেন্তাসের মিডফিল্ডার ডগলাস কোস্টা নিজের বাগানে ড্রিবলিং প্র্যাকটিস করার ভিডিও পোস্ট করেছেন। ডিফেন্ডার হিসেবে নিজের পোষ্যের বিরুদ্ধে খেলায় মেতেছেন কোস্টা।

অ্যালেক্সিস স্যাঞ্চেস

ইন্টার মিলানের এই ফুটবলার করোনা থাবায় গৃহবন্দি পরিস্থিতি নিজের বাগানে গাছ কাটার ভিডিও পোস্ট করেছেন।

করোনা হানায় স্তব্ধ জীবন, স্ত্রীকে রান্নায় সাহায্য করলেন ফুটবলার

স্ত্রীকে রান্নায় সাহায্য করার ভিডিও পোস্ট করেছেন ইতালিয়ান ফুটবলার কিরো। করোনা আতঙ্কে বন্দি হওয়ার পর স্ত্রীকে কেক রান্নায় সাহায্য করেছেন কিরো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+