মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু গ্রেফতার হায়দরাবাদে যাওয়ার পথে, টিকিটের মূল্য ফেরানোর নির্দেশ পুলিশের
লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে আয়োজিত অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার পরিপ্রেক্ষিতে পুলিশ কঠোর পদক্ষেপ নিল। জানা যাচ্ছে, এই সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে দমদম বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। মেসি,সুয়ারেজদের নিয়ে হায়দরাবাদে যাচ্ছিলেন শতদ্রু।
অসন্তুষ্ট দর্শকদের টিকিট মূল্য ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের ঘটনার তদন্তের জন্য কমিটি গড়ে দিয়েছেন।

লিওনেল মেসি মিনিট ২২ যুবভারতীতে ছিলেন। তাঁকে ঘিরে নেতা, মন্ত্রী, নিরাপত্তাকর্মীদের ভিড় এতটাই ছিল যে মেসি নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ ছাড়েন। তখনও অনুষ্ঠানস্থলে পৌঁছননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সৌরভ গঙ্গোপাধ্যায়, শাহরুখ খানেরও এই অনুষ্ঠানে থাকার কথা ছিল।
মেসিকে গ্যালারি থেকে দেখাই যাচ্ছিল না। তারপর মূল অনুষ্ঠান শুরুর আগে তিনি মাঠ ছাড়তেই দর্শকদের হাঙ্গামা শুরু হয়ে যায়। ক্ষুব্ধ ভক্তরা চেয়ার ভাঙচুর করেন, গোলপোস্টের নেট ছেড়া হয়। মাঠে উড়ে আসতে থাকা বোতল আর ভাঙা চেয়ার।
কলকাতা পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলাও দায়ের করেছে। এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম বলেন, "আমরা তদন্ত শুরু করেছি এবং এই ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করব। জড়িত সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দর্শকদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করা হয়েছে।"
রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, "আমরা আয়োজককে রাজি করিয়েছি। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে বিক্রি হওয়া টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আমরা মূল আয়োজককে আটক করেছি (রাজীব সংবাদমাধ্যমকে বলেন গ্রেফতারির আগে) এবং নিশ্চিত করেছি যে এই অব্যবস্থাপনা যেন শাস্তিহীন না থাকে। ভক্তরা যাতে পর্যাপ্ত ক্ষতিপূরণ পান, সেই ব্যবস্থাও করা হচ্ছে।" রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, "আয়োজককে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়াও সম্পূর্ণ হয়েছে।"
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আয়োজকদের অসন্তুষ্ট দর্শকদের টিকিটের পুরো অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। স্টেডিয়ামে জলের বোতল নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিশৃঙ্খলার সময় বোতল ছুড়তে দেখা যায়। অভিযোগ ওঠে, ভিতরে ২০০ টাকা পর্যন্ত দামে বোতল বিক্রি হচ্ছিল। কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার ঘটনাটিকে 'অগ্রহণযোগ্য' আখ্যা দিয়ে বলেন, "এ ধরনের অব্যবস্থাপনা বরদাস্ত করা হবে না।" এই ঘটনা শহরের উচ্চপর্যায়ের আন্তর্জাতিক অনুষ্ঠানগুলির ভিড় নিয়ন্ত্রণ ও আয়োজন নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য












Click it and Unblock the Notifications